| ফ্যাক্ট চেক | রাজনীতি

পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে চলছে আওয়ামী লীগের 'লকডাউন' অপপ্রচার (পর্ব-২)

১০ নভেম্বর ২০২৫

বিভ্রান্তিকর

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রোপাগান্ডামূলক অ্যাকাউন্ট ও পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লকডাউন শুরুর মিথ্যা দাবি করে বেশ কিছু অরাজকতার ভিডিও ছড়াচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা এই ভিডিওগুলি ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে।

ভিডিও যাচাই ০১: ছাত্রলীগ অবরোধ করেছে 

আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দাবি করা হচ্ছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাস্তায় আগুন জ্বালিয়ে লকডাউন কর্মসূচি পালন করছে। তবে দেখা গেছে, এই ভিডিওটি আসলে ২০২৩ সালে বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অবরোধ কর্মসূচীর। 

অর্থাৎ, এই ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার।

ভিডিও ২: রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ

আওয়ামী লীগের প্রোপাগান্ডামূলক অ্যাকাউন্ট থেকে 'রাস্তায় আগুন জ্বালিয়ে আবরোধ করছে' এমন একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে যে এটি আজ সোমবার (১০ নভেম্বর) অরাজকতার ঘটনা। তবে, যাচাই করে দেখা গেছে, প্রচারিত এই ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। এটি আসলে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় থেকে ইন্টারনেটে বিদ্যমান রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত নিউজ দেখুন-১,২,৩।

ভিডিও ৩: চাঁদপুর মহাসড়ক অবরোধ

আজ ১০ নভেম্বর চাঁদপুর মহাসড়ক অবরোধ দাবি করে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রোপাগান্ডামূলক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ছড়ানো হয়েছে। তবে, যাচাই করে দেখা গেছে, চাঁদপুরে বিএনপির মনোনয়নবঞ্চিত হওয়ায় চলতি মাসের ৫ তারিখ সড়ক অবরোধ ও দুই পক্ষের উত্তেজনার ঘটনার ভিডিও এটি।

অর্থাৎ, এই ভিডিওটিও ভিন্ন ঘটনার।

Topics:

সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের দাবিটি মিথ্যা
মিথ্যা
১৮ নভেম্বর ২০২৬

সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের দাবিটি মিথ্যা

জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধরের ঘটনাকে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে বিএনপি নেতার নির্যাতন বলে প্রচার
মিথ্যা
১৬ নভেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধরের ঘটনাকে আওয়ামী লীগ নেতার স্ত্রীকে বিএনপি নেতার নির্যাতন বলে প্রচার

শুটিংয়ের দৃশ্যকে বিএনপির শাসনামলে সন্ত্রাসী কার্যক্রম দাবি করে প্রচার
মিথ্যা
১৫ নভেম্বর ২০২৬

শুটিংয়ের দৃশ্যকে বিএনপির শাসনামলে সন্ত্রাসী কার্যক্রম দাবি করে প্রচার

ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
মিথ্যা
১২ নভেম্বর ২০২৬

ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের

ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
বিভ্রান্তিকর
৩ নভেম্বর ২০২৬

ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে চলছে আওয়ামী লীগের 'লকডাউন' অপপ্রচার (পর্ব-২)

ফ্যাক্ট চেক

পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে চলছে আওয়ামী লীগের 'লকডাউন' অপপ্রচার (পর্ব-২)

১০ নভেম্বর ২০২৫

<p>পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে চলছে আওয়ামী লীগের 'লকডাউন' অপপ্রচার (পর্ব-২)</p>