| ফ্যাক্ট চেক | রাজনীতি
ফটোকার্ড নকল করে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের নামে ভুয়া মন্তব্য প্রচার
৩০ নভেম্বর ২০২৫
ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ ‘বর্তমান বাংলাদেশে কোন বিনিয়োগের জন্য উপযুক্ত না!’ বলে মন্তব্য করেছেন, এমন দাবিতে একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, 'বর্তমান বাংলাদেশে কোন বিনিয়োগের জন্য উপযুক্ত না!' - এমন মন্তব্য ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ করেননি। তাছাড়া, বাংলাদেশ টাইমসও এই শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।
মূলত, বাংলাদেশ টাইমস এর ভেরিফাইড ফেসবুক পেজে গত ২৬ নভেম্বর ‘বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত: রাষ্ট্রদূত রুডিগার’ তথ্যে বা শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
বাংলাদেশ টাইমস এর ফটোকার্ডটির মন্তব্যের ঘরে পাওয়া ওয়েবসাইটে প্রকাশিত একই শিরোনামের প্রতিবেদনে বলা হয়, ‘ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেছেন, বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত। তিনি বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে দীর্ঘমেয়াদে আরো ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্কের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে বলেও মনে করেন তিনি। বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক আলোচনায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।’
অর্থাৎ, বাংলাদেশ টাইমস এর ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ এর নামে মিথ্যা মন্তব্য প্রচার করা হয়েছে।
Topics:
banglafact বাংলা ফ্যাক্ট
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
প্রধান উপদেষ্টার ইতালি সফর নিয়ে মিথ্যা তথ্য প্রচার
সাম্প্রতিক নয়, শেখ হাসিনার এই ভিডিওটি ২০১৬ সালের
যশোরে ঈদে ছাত্রলীগ নেতা বাড়িতে ফিরলে বিএনপি কর্মীরা মারধর করে- এই দাবিটি অসত্য, ভিডিওটি ভিন্ন ঘটনার
‘দ্রুতই আওয়ামী লীগের সকল কার্যক্রম সচল করা হবে’ বলে মন্তব্য করেননি মির্জা ফখরুল
ফ্যাক্ট চেক