| ফ্যাক্ট চেক | রাজনীতি

নেত্রকোনায় শিশুর মৃত্যুর পুরোনো ভিডিও দিয়ে আওয়ামীপন্থীদের অপপ্রচার

৯ অক্টোবর ২০২৬

‘যুবলীগ নেতা কে না পেয়ে, তাঁর ১০ বছরের ছেলে কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখছে’ - এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামীপন্থী পেজ বা ব্যক্তির একাউন্ট থেকে প্রচার (১, ২) করা হয়েছে।

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, গাছে ঝুলন্ত শিশুর নাম আরাফাত। নিহত আরাফাত ওই গ্রামের হেলাল মিয়ার ছেলে। হেলাল মিয়ার সাথে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে ‘nahidul3540’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৩১ আগস্ট প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর ঘটনার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

উক্ত ভিডিওর ক্যাপশনে এটিকে রাজনৈতিক মৃত্যু এমন কিছু দাবি করা হয়নি।

উল্লিখিত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে দৈনিক যায়যায়দিন ওয়েবসাইটে গত ৩১ আগস্ট ‘দুর্গাপুরে গাছে ঝুলে ছিল ৯ বছরের শিশুর মরদেহ’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ৩০ আগস্ট নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় মো. আরাফাত (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত ওই গ্রামের হেলাল মিয়ার ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সে মেঝো এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। নিহতের বাবা হেলাল মিয়া বলেন, আমার ছেলে অসুস্থ ছিল এবং মাথায় একটু সমস্যা ছিল। কথাবার্তা শুনত না। তাকে না পেয়ে আমরা খোঁজাখুঁজি করছিলাম। কারণ সে আগেও প্রায়ই গাছে উঠে বসে থাকত। পরে আমার এক ভাবি গিয়ে দেখে গাছে ঝুলে আছে।

এই ঘটনায় দৈনিক কালেরকন্ঠের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

অর্থাৎ, নেত্রকোণায় শিশু মৃত্যুর পুরোনো ঘটনাকে রাজনৈতিক কারণে মৃত্যু দাবিতে অপপ্রচার করা হয়েছে। 

Topics:

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
মিথ্যা

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
সত্য
৪ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

নেত্রকোনায় শিশুর মৃত্যুর পুরোনো ভিডিও দিয়ে আওয়ামীপন্থীদের অপপ্রচার

ফ্যাক্ট চেক

নেত্রকোনায় শিশুর মৃত্যুর পুরোনো ভিডিও দিয়ে আওয়ামীপন্থীদের অপপ্রচার

৯ অক্টোবর ২০২৬

<p><span style="font-size: 24px;">নেত্রকোনায় শিশুর মৃত্যুর পুরোনো ভিডিও দিয়ে আওয়ামীপন্থীদের অপপ্রচার</span><br /></p>