| ফ্যাক্ট চেক | রাজনীতি

তারেক রহমানের স্বাভাবিক নামাজ পড়ার দৃশ্যকে এআই-এর সাহায্যে বিকৃত করে প্রচার

৩০ জানুয়ারী ২০২৬

বিকৃত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অস্বাভাবিকভাবে নামাজ আদায় করছেন দাবি করে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, তারেক রহমানের অস্বাভাবিক ভঙ্গিতে নামাজ আদায়ের ভিডিওটি আসল নয়। আসল ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে এই বিভ্রান্তিকর ভিডিওটি তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘বায়ান্ন টিভি’র ফেসবুক পেজে তারেক রহমানের একই স্থানে এবং একই পোশাকে নামাজ আদায়ের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে তাঁর নামাজ আদায়ের ভঙ্গি কৃত্রিমভাবে পরিবর্তন করে অস্বাভাবিক করা হয়েছে।

পরবর্তীতে অনুসন্ধানে একই স্থানে তাঁর নামাজ আদায়ের একটি দীর্ঘতর ভিডিও ক্লিপ পাওয়া যায়। সেখানেও তাঁকে স্বাভাবিকভাবেই নামাজ আদায় করতে দেখা যায়। ভিডিওটির বিষয়ে আরও জানা যায়, এটি সিলেটে অবস্থিত হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে তাঁর নামাজ আদায়ের সময়ে ধারণকৃত।

এছাড়াও, আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ ডিটেক্ট’ এ পরীক্ষা করলে দেখা যায়, ভিডিও এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৫.৫ শতাংশ।

অর্থাৎ, তারেক রহমানের স্বাভাবিক নামাজ পড়ার দৃশ্যকে এআই এর মাধ্যমে বিকৃত করে ছড়ানো হয়েছে।

Topics:

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
মিথ্যা

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
সত্য
৪ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

তারেক রহমানের স্বাভাবিক নামাজ পড়ার দৃশ্যকে এআই-এর সাহায্যে বিকৃত করে প্রচার

ফ্যাক্ট চেক

তারেক রহমানের স্বাভাবিক নামাজ পড়ার দৃশ্যকে এআই-এর সাহায্যে বিকৃত করে প্রচার

৩০ জানুয়ারী ২০২৬

<p>তারেক রহমানের স্বাভাবিক নামাজ পড়ার দৃশ্যকে এআই-এর সাহায্যে বিকৃত করে প্রচার<br /></p>