| ফ্যাক্ট চেক | রাজনীতি
ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা হলে সেনাবাহিনীকে প্রধান উপদেষ্টার গুলি করার নির্দেশের তথ্যটি ভুয়া
৯ ফেব্রুয়ারি ২০২৬
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবিসহ একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে, ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করলে তিনি সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছেন।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ড. মুহাম্মদ ইউনূস সেনাবাহিনীকে এমন কোনো নির্দেশ দেননি। আসলে, নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই দাবিটি ইন্টারনেটে ছড়ানো হয়েছে।
মূলধারার গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য বা প্রমাণ খুঁজে পাওয়া যায়নি।
সূত্রপাত
Janina Television নামের একটি ব্যাঙ্গাত্মকধর্মী পেজে গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। এখান থেকেই আলোচিত ফটোকার্ডটির সূত্রপাত হয়েছে বলে প্রতীয়মান হয়।
Janina Television নামের পেজটি যে একটি ব্যাঙ্গাত্মকধর্মী পেজ তা তাদের বায়োতে স্পষ্ট করা হয়েছে। পেজটির বায়োতে লেখা আছে, ‘একটি বিনোদনমূলক প্লাটফর্ম। আমাদের পোস্ট গুলো শুধুমাত্র বিনোদনের অংশ। কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না।’
অর্থাৎ, বিনোদনমূলক বা ব্যাঙ্গাত্মকধর্মী পেজ থেকে মজার ছলে ছড়ানো ফটোকার্ডকে বাস্তব ঘটনার বলে প্রচার করা হয়েছে।
অতএব, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
পারিবারিক সহিংসতার ঘটনার দৃশ্যকে এনসিপি নেত্রীকে বিএনপি নেতা-কর্মীদের সংঘবদ্ধ ধর্ষণের ভুয়া দাবিতে প্রচার
শেখ হাসিনার পুরোনো ভিডিও সম্পাদিত করে প্রচার
বিএনপিকে ইসলাম বিদ্বেষী দল বলেননি মুফতি আবদুল মালেক
এআই সৃষ্ট ভিডিও প্রচার করে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ভুয়া দাবি
ফ্যাক্ট চেক