| ফ্যাক্ট চেক | রাজনীতি

পুরোনো ভিডিও ব্যবহার করে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার

২৩ জুন ২০২৬

মিথ্যা

দেশে আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের সিদ্ধান্তের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও দলটির নেতাকর্মী ও সমর্থকবৃন্দ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করতে অপপ্রচারে নেমেছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ২৩ জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী ঘিরে সেনাবাহিনী কোনো কার্যকর ভূমিকা রাখবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান ২০২৫ সালের ১১ অক্টোবর আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা-সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন। এটি সেই ঘটনার ভিডিও।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা’র ওয়েবসাইটে ২০২৫ সালের ১১ অক্টোবর ‘ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ভিডিওর অনুরূপ ছবি পাওয়া যায়।

সেখান থেকে জানা যায়, ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা-সংক্রান্ত বিষয়ে ২০২৫ সালের ১১ অক্টোবর আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানের বক্তব্য প্রদানের ছবি এটি।

এছাড়াও, বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১২ অক্টোবর ‘ডিজিএফআই আর্মির অধীনে নয়, সরাসরি প্রধানমন্ত্রীর অফিসের অধীনে: সেনাসদর’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটির সাথেও আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।

পাশাপাশি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী ঘিরে সেনাবাহিনী কোনো কার্যকর ভূমিকা রাখবে না বলে গণমাধ্যমে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা। ভিডিওটি পুরোনো। 

Topics:

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
সত্য
৪ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

পুরোনো ভিডিও ব্যবহার করে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার

ফ্যাক্ট চেক

পুরোনো ভিডিও ব্যবহার করে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার

২৩ জুন ২০২৬

<p>পুরোনো ভিডিও ব্যবহার করে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার<br /></p>