| ফ্যাক্ট চেক | রাজনীতি

দেয়ালে শেখ মুজিবের প্রতিকৃতিযুক্ত ছবিটি এআই দিয়ে তৈরি

২৬ ফেব্রুয়ারি ২০২৬

মিথ্যা

সম্প্রতি ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান অফিস করছেন এবং তাঁর ঠিক পেছনের দেয়ালে শেখ মুজিবুর রহমানের একটি ছবি টাঙানো রয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ছবিটি আসল নয়। গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন তিনি। মূলত সেই ভিডিওর একটি স্থিরচিত্র সংগ্রহ করে এআই প্রযুক্তির সহায়তায় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি যুক্ত করে এই বিভ্রান্তিকর ছবিটি প্রচার করা হচ্ছে।

এই বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র অফিসিয়াল ফেইসবুক পেইজে গত ১৮ ফেব্রুয়ারি ‘বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর জাতির উদ্দেশে ভাষণ।’ ক্যাপশনে একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাথে মূল লাইভ ভিডিওটির দৃশ্যপটের সাদৃশ্য রয়েছে। তবে ভিডিওর কোথাও তারেক রহমানের পেছনের দেয়ালে শেখ মুজিবুর রহমানের কোনো ছবি ছিল না।

এতে নিশ্চিত হওয়া যায় যে, মূল ভিডিওটি থেকে একটি ফ্রেম সংগ্রহ করে প্রযুক্তির সহায়তায় তাতে শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত করে প্রচার করা হয়েছে।

এছাড়া, বাংলাফ্যাক্ট একাধিক এআই-নির্ভর কন্টেন্ট শনাক্তকরণ টুল ব্যবহার করে পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে ‘হাইভ ডিটেক্ট’ টুলের বিশ্লেষণে দেখা গেছে, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৭ শতাংশ।

অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিকে বাস্তব দাবি করে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা।

Topics:

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
সত্য
৪ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

দেয়ালে শেখ মুজিবের প্রতিকৃতিযুক্ত ছবিটি এআই দিয়ে তৈরি

ফ্যাক্ট চেক

দেয়ালে শেখ মুজিবের প্রতিকৃতিযুক্ত ছবিটি এআই দিয়ে তৈরি

২৬ ফেব্রুয়ারি ২০২৬

<p>দেয়ালে শেখ মুজিবের প্রতিকৃতিযুক্ত ছবিটি এআই দিয়ে তৈরি<br /></p>