| ফ্যাক্ট চেক | রাজনীতি

মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনের স্থানই এখনো চূড়ান্ত হয়নি; নকশা দাবি করে ছড়ানো ছবিগুলো এআই দিয়ে তৈরি

১৬ এপ্রিল ২০২৬

মিথ্যা

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি বাসভবন নির্মাণের পরিকল্পনার তথ্য সম্প্রতি গণমাধ্যমে এসেছে। এরই প্রেক্ষিতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি বাসভবনের নকশার ছবি দাবি করে সোশ্যাল মিডিয়ায় কিছু নকশার ছবি (১, ২) ছড়িয়ে পড়েছে। 

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নকশার ছবিগুলো এআই দিয়ে তৈরি। তাছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনের স্থানই এখনো চূড়ান্ত হয়নি এবং নকশাও তৈরি হয়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি বাসভবনের নকশার ছবি দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নকশার ছবিগুলো পর্যবেক্ষণ করে এতে এআই-জনিত একাধিক অসঙ্গতি দেখা যায়। তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এসব ছবি খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশনের মাধ্যমে যাচাই করে দেখা যায় ছবিগুলো (১, ২) এআই-সৃষ্ট হওয়ার সম্ভাবনা ৯৯.৯% শতাংশ।

এ বিষয়ে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মোঃ খালেকুজ্জামান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য স্থানই এখনো চূড়ান্ত হয়নি। ফলে নকশা বা ব্লুপ্রিন্ট তৈরির প্রশ্নই আসে না।’

তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও এর নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হয়ে আসছিল। 

অর্থাৎ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি বাসভবনের নকশা এখনো তৈরি হয়নি এবং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নকশার ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। 

তথ্যসূত্র

  • হাইভ মডেরেশন

  • মোঃ খালেকুজ্জামান চৌধুরী, প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর।

Topics:

প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমান Tarique Rahman বাংলা ফ্যাক্ট

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
সত্য
৪ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনের স্থানই এখনো চূড়ান্ত হয়নি; নকশা দাবি করে ছড়ানো ছবিগুলো এআই দিয়ে তৈরি

ফ্যাক্ট চেক

মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনের স্থানই এখনো চূড়ান্ত হয়নি; নকশা দাবি করে ছড়ানো ছবিগুলো এআই দিয়ে তৈরি

১৬ এপ্রিল ২০২৬

<p>মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনের স্থানই এখনো চূড়ান্ত হয়নি; নকশা দাবি করে ছড়ানো ছবিগুলো এআই দিয়ে তৈরি<br /></p>