| ফ্যাক্ট চেক | রাজনীতি
সংবিধান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
৫ মে ২০২৬
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে ‘বেগম জিয়া বাহাত্তরের সংবিধান চাননি মানলাম। কিন্তু এর আগে এটাও ভাবতে হবে উনি আসলে সংবিধান কতটা জানতেন বা বুঝতেন’ শিরোনামের তাঁর ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি। তাঁকে উদ্ধৃত করে ভুয়া এই মন্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।
বিষয়টি যাচাইয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সালাহউদ্দিন আহমদের এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত হতে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "এধরনের কথা তিনি কোথাও বলেননি।"
অর্থাৎ, সালাহউদ্দিন আহমদের নামে ছড়ানো মন্তব্যটি ভুয়া।
Topics:
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারকে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করতে বলেছেন ম্যাথিউ মিলার—দাবিটি মিথ্যা
তারেক রহমান ও আয়াতুল্লাহ আলী খামেনিকে জড়িয়ে আবিদুল ইসলাম খানের নামে ভুয়া মন্তব্য প্রচার
ডাকসু নির্বাচনে জাল ভোটদানের ঘটনা হিসেবে ছড়ানো ভিডিওটি ২০২৪ সালের উপজেলা নির্বাচনের সময়ের
লোডশেডিং বিষয়ে উপদেষ্টা জাহেদকে জড়িয়ে ছড়ানো পোস্টটি ভিত্তিহীন
ফ্যাক্ট চেক