| ফ্যাক্ট চেক | রাজনীতি
বিএনপি-জামায়াতের সংঘর্ষের দৃশ্যটি পুরোনো
২ আগস্ট ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সংঘর্ষের দৃশ্য – এমন এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দুই দলের নেতা-কর্মীদের সংঘর্ষের দৃশ্যটি সাম্প্রতিক সময়ের নয়, বরং এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লালমনিরহাটের হাতীবান্ধার ঘটনা।
এই বিষয়ে অনুসন্ধানে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইট ও মোহনা টিভির ফেসবুক পেজে গত ২৫ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, সেদন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের টংভাঙ্গা গ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনা চালানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ঘটনাস্থলে যান।
একই সময়ে ঢাকা পোস্টসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
উল্লেখ্য, গত শুক্রবার (৩১ আগস্ট) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সিরাজপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সংঘর্ষের পুরোনো দৃশ্যকে সাম্প্রতিক দাবি করে ইন্টারনেটে ছড়ানো হয়েছে; যা বিভ্রান্তিকর।
Topics:
বিএনপি BNP banglafact বাংলা ফ্যাক্ট
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক