| ফ্যাক্ট চেক | রাজনীতি
৩১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে 'এই অতিরিক্ত লোডশেডিং থেকে বাঁচতে তালের পাখা বিতরণের কথা ভাবছে সরকার। এতেই প্রমাণিত হয় বিএনপি জনগণের সরকার' শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। রুহুল কবির রিজভী এমন কোনো মন্তব্য করেননি। ‘Gupto TV’ নামের একটি সার্কাজম পেজের পোস্টকে আসল মন্তব্য দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে।
রুহুল কবির রিজভী এমন কোনো মন্তব্য করেছেন কিনা সে বিষয়ে অনুসন্ধান করে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য কোনো সূত্রে তাঁর এমন বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।
পরে, ‘Gupto TV’ নামের একটি পেজে গত ৩০ আগস্ট প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি ব্যাঙ্গাত্মক পেজ। এর পরিচয় হিসেবে লেখা আছে, ‘This is Gupto TV | একটি Satire & Parody platform | All contents are for entertainment purpose only | আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’
অর্থাৎ, ‘Gupto TV’ মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি ব্যাঙ্গাত্মক পেজ। এটি কোনো সংবাদমাধ্যম কিংবা খবরের পেজ বা পোর্টাল নয়।
পরে, এবিষয়ে রুহুল কবির রিজভীর এপিএস মোঃ জাহেদুল আলম বাংলাফ্যাক্টকে জানিয়েছেন, "এধরনের কোন কথা উনি বলেননি। এটা সম্পূর্ণ মিথ্যা।"
সুতরাং, রুহুল কবির রিজভীর নামে ছড়িয়ে পড়া আলোচিত মন্তব্যটি মিথ্যা।
Topics:
কক্সবাজারে বিএনপি নেতার হত্যার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
বিদ্যুতের দাম নিয়ে নুরুল হকের মন্তব্যটি আ. লীগ আমলের
অন্তর্বর্তী সরকারের আমলের ভিডিও ছড়িয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার বক্তব্যের ভিডিও বিকৃত করে প্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানের খাবারের ভিডিওটি নির্বাচনের আগে শ্বশুর বাড়ির আপ্যায়নের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক