| ফ্যাক্ট চেক | রাজনীতি
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে অপপ্রচার
৩১ আগস্ট ২০২৬
সামাজিক মাধ্যম ফেসবুকে ‘Faceless Democracy - মুখহীন গণতন্ত্র’ নামের একটি আওয়ামীপন্থী পেজ থকে ‘দিন নাই রাত নাই আপনারা অবাধে রাস্তাঘাটে ঘুরবেন এরপরে বিপদে পরলে বলবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ এটা ঠিক না’ শিরোনামে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি। কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তাঁর নামে সামাজিক মাধ্যমে ভুয়া এই মন্তব্য প্রচার করা হচ্ছে।
আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এই দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ছড়ানো আলোচিত মন্তব্যটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
পরে, এবিষয়ে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পিএস মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এটি ভুয়া।’
অর্থাৎ, সালাহউদ্দিন আহমদের নামে ছড়িয়ে পড়া আলোচিত মন্তব্যটি মিথ্যা।
Topics:
কক্সবাজারে বিএনপি নেতার হত্যার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
বিদ্যুতের দাম নিয়ে নুরুল হকের মন্তব্যটি আ. লীগ আমলের
অন্তর্বর্তী সরকারের আমলের ভিডিও ছড়িয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার বক্তব্যের ভিডিও বিকৃত করে প্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানের খাবারের ভিডিওটি নির্বাচনের আগে শ্বশুর বাড়ির আপ্যায়নের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফ্যাক্ট চেক