| ফ্যাক্ট চেক | রাজনীতি
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
২৮ সেপ্টেম্বর ২০২৬
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক পোস্টে দাবি করা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচিত দাবিটিতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। তাছাড়া, নির্ভরযোগ্য কোনো সূত্রে এই দাবির সত্যতা পাওয়া যায়নি। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নামে পরিচালিত একটি ভুয়া পেজের মাধ্যমে বানোয়াট এই তথ্যটি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে।
এবিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সত্যতা পাওয়া যায়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন সম্পর্কিত তথ্য পর্যবেক্ষণ করেও এ দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পরে, বিবিসি বাংলার ওয়েবসাইটে গত ২৭ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্ক ফরেন প্রেস সেন্টারে এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আওয়ামী লীগে ওপর নিষেধাজ্ঞাসহ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের নিজস্ব বিষয়। আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন আছে কী-না, জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌম অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট পদক্ষেপের পরামর্শ দেবে না।
তাছাড়া, যে পেজ থেকে আলোচিত দাবিটি ছড়ানো হয়েছে, সেটি শিরীন শারমিন চৌধুরীর নামে পরিচালিত একটি ভুয়া পেজ। এই পেজ থেকে বিভিন্ন সময়ে ভুয়া তথ্য ছড়ানোর প্রমাণ পেয়েছে বাংলাফ্যাক্ট। পেজটির ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি চলতি বছরের ৭ এপ্রিল খোলা হয়েছে। পেজটি বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে পরিচালনা করা হচ্ছে এবং সেখানে একজন এডমিন রয়েছে।
অর্থাৎ, ভুয়া পেজের মাধ্যমে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মিথ্যা দাবি প্রচার করা হয়েছে।
Topics:
সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার
ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও দিয়ে চলছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কথিত ‘ঢাকা লকডাউন’
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক