| ফ্যাক্ট চেক | রাজনীতি
থালাপতি বিজয়ের সাথে শেখ হাসিনার ছবিটি এআই-সৃষ্ট
১৪ মে ২০২৬
সম্প্রতি, তামিলনাড়ুর নবনির্বাচিত মূখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সাথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে দেখা যায়, শেখ হাসিনা থালাপতি বিজয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, থালাপতি বিজয়কে শেখ হাসিনার ফুল দেওয়ার এ ছবিটি আসল নয় বরং এআই-সৃষ্ট। একাধিক এআই কনটেন্ট শনাক্তকরণ টুল ব্যবহার করে জানা যায়, ছবিটি এআই-সৃষ্ট।
অনুসন্ধানে আলোচিত ছবিটি আসল হওয়ার পক্ষে কোন প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রেও থালাপতি বিজয়কে শেখ হাসিনার ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে, এআই-এর সাহায্য তৈরি কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশনে ছবিটি পরীক্ষা করে দেখা যায়, এটি এআই-সৃষ্ট হওয়ার সম্ভবনা প্রায় শতভাগ।
এছাড়াও, গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি সিন্থআইডির সাহা্য্যে ছবিটি পরীক্ষা করলে জানা যায়, ছবিটির অধিকাংশ বা পুরোটাই গুগল এআই ব্যবহার করে তৈরি বা এডিট করা হয়েছে।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
‘শেখ হাসিনা দেশে ফেরার দিনে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাবে’ বলে মন্তব্য করেননি ড. কামাল হোসেন
চুরির অভিযোগে নারীর চুল কাটার পুরোনো ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নামে ভুয়া মন্তব্য প্রচার
প্রথম আলোর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে ফজলুর রহমানকে নিয়ে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক