| ফ্যাক্ট চেক | রাজনীতি
ঢাকেশ্বরী মন্দিরে নামাজ পড়ার কথা বলেননি হাবিব উন নবী খান সোহেল
৯ অক্টোবর ২০২৬
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের মন্তব্য দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ছড়ানো একটি পোস্টের ক্যাপশনে লেখা আছে, ‘বিএনপি ধর্ম অনুসারে মুসলিমরা মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারবে এবং পুরোহিতরা বায়তুল মোকাররম মসজিদে পূজা করতে পারবে।’ ভিডিওতে হাবিব উন নবী খান সোহেলকে বলতে শোনা যায়, ‘ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারবে এবং ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতরা প্রয়োজন মতো এসে বায়তুল মোকাররমে পূজা দিতে পারবে।’
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এই মন্তব্যটি হাবিব উন নবী খান সোহেলের সোহেলের নিজস্ব মন্তব্য নয়। ভিডিওটি ভিন্ন একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে দেওয়া তাঁর বক্তব্যের খণ্ডিত অংশ।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে গণমাধ্যম প্রতিষ্ঠান একাত্তর টেলিভিশনের ইউটিউব চ্যানেলে গত ১৬ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। এর ২ মিনিট ৩৬ সেকেন্ড থেকে ২ মিনিট ৪৫ সেকেন্ড পর্যন্ত ছড়ানো ভিডিওটির সাথে মিল পাওয়া যায়। তবে দেখা যায়, এমন মন্তব্য করার আগে তিনি আগে আরও কথা বলেছেন। সম্পূর্ণ বক্তব্যে তিনি অন্য একটি রাজনৈতিক গোষ্ঠীকে উদ্দেশ্য বলেন, ‘এরা সুযোগ পেলে এমনও কথা বলবে যে, এমনও ফতোয়া দিবে যে মুসল্লিরা প্রয়োজন মত ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারবে এবং ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতরা প্রয়োজন মত এসে বায়তুল মোকাররমে এসে পূজা দিতে বলবে।’
এই বক্তব্যের সম্পূর্ণ অংশ থেকে শুরুর দিকের ‘এরা সুযোগ পেলে এমনও কথা বলবে যে, এমনও ফতোয়া দিবে যে মুসল্লিরা প্রয়োজন মত’ অংশটুকু বাদ দিয়ে শুধুমাত্র ‘ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারবে এবং ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতরা প্রয়োজন মত এসে বায়তুল মোকাররমে এসে পূজা দিতে বলবে।’ অংশটুকু প্রচার করা হচ্ছে। যার কারণে পাঠক এটিকে হাবিব উন নবী খান সোহেলের নিজস্ব মতামত মনে করে বিভ্রান্ত হচ্ছেন।
গত শুক্রবার (১৬ জানুয়ারি) শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। হাবিব উন নবী খান সোহেলের সম্পূর্ণ বক্তব্যের ভিডিও দৈনিক সমকাল, বায়ান্ন টিভিতে প্রকাশিত হয়েছে।
অর্থাৎ, ভিন্ন একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে দেওয়া বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বক্তব্যের খণ্ডিত অংশ তাঁর নিজের মন্তব্য দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
একাত্তর টেলিভিশন
Topics:
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
শেরপুরে যুবদল নেতা সাইফুল ইসলামের মৃত্যুর খবরটি মিথ্যা
রায় প্রত্যাখ্যান করে ১০০১ শিক্ষকের বিবৃতি
অনুমতি বা সম্মতি ছাড়াই বিবৃতিতে নাম ব্যবহারের অভিযোগ
সীমান্তে নিয়ন্ত্রণ হারানোর খবরটি অসত্য
ইন্ডিপেনডেন্ট টিভির ফটোকার্ড বিকৃত করে তেলের দাম বাড়ানো নিয়ে আমীর খসরুর নামে ভুয়া মন্তব্য প্রচার
ফ্যাক্ট চেক