| ফ্যাক্ট চেক | রাজনীতি
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে 'বোয়িং হচ্ছে সোনার মতো একটা রেয়ার আইটেম। বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব।' শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেননি। নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তাঁর নামে ভুয়া এই মন্তব্য প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে ‘Newstime TV’ নামের একটি ব্যাঙ্গাত্মক পেজ থেকে বানোয়াট এই মন্তব্যের উৎপত্তি।
রুহুল কবির রিজভী এমন কোনো মন্তব্য করেছেন কিনা সে বিষয়ে অনুসন্ধান করে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে তাঁর এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, আলোচিত ফটোকার্ডটির লোগোর সূত্রধরে অনুসন্ধানে ‘Newstime TV’ নামের একটি পেজে গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। পেজটি তাদের ফটোকার্ডের পোস্ট ক্যাপশনে ‘Political Satire’ হ্যাশট্যাগ ব্যবহার করেছে। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি ব্যাঙ্গাত্মক পেজ। অর্থাৎ, এটি কোনো গণমাধ্যম কিংবা খবরের পেজ বা পোর্টাল নয়।
আলোচিত মন্তব্যের বিষয়ে জানতে চাইলে রুহুল কবির রিজভীর এপিএস মোঃ জাহেদুল আলম বাংলাফ্যাক্টকে জানিয়েছেন, "এধরনের কোন কথা উনি বলেননি। এটা ভুয়া।"
অর্থাৎ, রুহুল কবির রিজভীর নামে ছড়িয়ে পড়া আলোচিত মন্তব্যটি মিথ্যা।
Topics:
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উদযাপন দাবিতে নিউইয়র্কের ৭ বছর পূর্বের ভিডিও প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটোকার্ড নকল করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নামে ভুয়া মন্তব্য প্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে শতাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
টাকা ছিনতাই প্রসঙ্গে রিজভীর নামে অপপ্রচার
নির্বাচন পরবর্তী কুমিল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা করে বিএনপির নামে অপপ্রচার
ফ্যাক্ট চেক