| ফ্যাক্ট চেক | ধর্মীয়
পাকিস্তানে মন্দির ভাঙার পুরোনো ভিডিওকে বাংলাদশের বলে প্রচার
১০ ডিসেম্বর ২০২৫
সম্প্রতি ভারত থেকে ব্যবহৃত এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ভাঙার দৃশ্য।
তবে, যাচাইয়ে দেখা যায়, ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের নয়। এটি ২০২১ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলার ভোং শহরে একটি মন্দির ভাঙার দৃশ্য।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে পাকিস্তানের গণমাধ্যম প্রতিষ্ঠান ‘Dawn’ এর ওয়েবসাইটে ২০২১ সালের ৫ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবিতে একই দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখিত দৃশ্যটি ভিন্ন দিক থেকে ধারণ করা। তবে ছড়িয়ে পড়া মানুষের উপস্থিতি, তাদের পোশাক, ভবনের কাঠামো, আসবাব- এসবের মিল রয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, সেই বছরের ৪ আগস্টে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলার ভোং শহরে স্থানীয় একটি মাদ্রাসায় এক হিন্দু বালক প্রস্রাব করার অভিযোগে শত শত মানুষ একটি হিন্দু মন্দির ভাঙচুর করে।
পাকিস্তানের গণমাধ্যম প্রতিষ্ঠান জিওটিভির ওয়েবসাইটে এবং ভারতের টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটেও সেসময় একই বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়।
Source: TOI
অর্থাৎ, ২০২১ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ভাঙার দৃশ্যকে বাংলাদেশের ঘটনা দাবি করে ইন্টারনেটে ছড়ানো হয়েছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
দ্য ডন
জিও টিভি
টাইমস অব ইন্ডিয়া
Topics:
Bangla Fact banglafact
হাটহাজারীতে বৈদুতিক গোলযোগজনিত অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘বাংলাদেশে হিন্দু নিধন’ দাবি করে অপপ্রচার
মুসলিম নারীর ওপর হামলার ঘটনাকে সাম্প্রদায়িক ঘটনা দাবি করে প্রচার
হিন্দু ধর্মাবলম্বী নারীকে তার বাবার সামনে ধর্ষণের দাবি করে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার
শ্রীপুরের হারিন্দি গ্রামে হিন্দু নারীকে ধর্ষণের পর হত্যার দাবিটি মিথ্যা
পাহাড়ে মুসলিমদের বাড়িতে আগুন দেওয়ার ভিডিওকে ভুল তথ্য জুড়ে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
অভিযুক্ত চোরের বাড়িতে স্থানীয়দের হামলার ঘটনাকে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে প্রচার
হিন্দু ধর্মাবলম্বী নারীকে তার বাবার সামনে ধর্ষণের দাবি করে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার
বিয়ে বাড়িতে চাঁদাবাজি্র ঘটনাকে ‘জিজিয়া কর’ হিসেবে প্রচার ভারতীয় গণমাধ্যমে
গফরগাঁওয়ে মসজিদে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ বলে প্রচার
ফ্যাক্ট চেক