| ফ্যাক্ট চেক | আন্তর্জাতিক
বিজেপি জয়ের পর কলকাতায় কবরস্থানে সমর্থকরা আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো
৭ মে ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জয়লাভ করার পর কলকাতায় মুসলমানদের কবরস্থানে দলটির সমর্থকরা আগুন দিয়েছে - এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, উক্ত দাবি করে ছড়ানো ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরুর আগে, গত মার্চ মাসের শুরুর দিকে ভারতের উত্তর দিল্লির ওয়াজিরাবাদে কিছু দুর্বৃত্ত স্থানীয় একটি কবরস্থানে ঢুকে কবর ভাঙচুর ও আগুনও ধরিয়ে দেয়। এটি সেই ঘটনার দৃশ্য।
এই বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান ‘জি নিউজ’র ওয়েবসাইটে গত ৩ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য খুঁজে পাওয়া যায়। এটি থেকে জানা যায়, ভারতের উত্তর দিল্লির ওয়াজিরাবাদে কিছু দুর্বৃত্ত স্থানীয় একটি কবরস্থানে ঢুকে কবর ভাঙচুর ও আগুনও ধরিয়ে দিয়ে সমাহিত মৃতদেহগুলোর ক্ষতি করার চেষ্টা করে। এই ঘটনার এক সপ্তাহ আগে সত্যম পণ্ডিত নামে এক হিন্দু কর্মী ওয়াজিরাবাদ কবরস্থান নিয়ে একটি উস্কানিমূলক ভিডিও প্রকাশ করেন। এর প্রভাবে দুর্বৃত্তরা কবর ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে প্ররোচিত হয়েছে। এই ঘটনায় স্থানীয় তিমারপুর থানা তদন্ত শুরু করেছে।
তবে উস্কানিমূলক ভিডিও প্রকাশকারী সত্যম পণ্ডিত একজন বিজেপি কর্মী বলে গণমাধ্যমে এসেছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ভোটের ফলপ্রকাশের পর রাজ্যটির একাধিক জেলায় রাজনৈতিক সহিংসতার তথ্য একাধিক গণমাধ্যমে এসেছে।
অর্থাৎ, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করার পর কলকাতায় মুসলমানদের কবরস্থানে দলটির সমর্থকরা আগুন দেওয়ার দাবি করে গত মার্চে দেশটির উত্তর দিল্লির ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
জি নিউজ
Topics:
এবার এআই দিয়ে ইতালীয় সংবাদপত্রের আদলে ভুয়া খবর বানিয়ে ছড়াচ্ছে আওয়ামীপন্থীরা
শেখ হাসিনাকে নিয়ে রাহুল গান্ধীর নামে ভুয়া বক্তব্য প্রচার
বাংলাদেশকে অনিরাপদ দেখানোর অপচেষ্টা; ছড়ানো ভিডিওটি ভারতের
ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এমবাপ্পের উপস্থিতির দাবি করে ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের
ফিলিপাইনে ভূমিকম্পের দৃশ্য দাবি করে পুরোনো ও ভিন্ন দেশের ভিডিও প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ভারতের পশ্চিমবঙ্গে নামাজে বিঘ্ন ঘটাচ্ছে হিন্দুরা– এমন দাবিতে ছড়ানো ভিডিওটি বারাণসীর সম্প্রীতির দৃশ্য
কিশোরগঞ্জে সংঘর্ষের ভিডিওকে আসামে কর্মকর্তাদের ওপর অবৈধ বাংলাদেশিদের হামলার বলে প্রচার
ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এমবাপ্পের উপস্থিতির দাবি করে ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের
আয়াতুল্লাহ খামেনির মৃতদেহ উদ্ধারের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি এআই সৃষ্ট
ফ্যাক্ট চেক