| ফ্যাক্ট চেক | আন্তর্জাতিক
এবার এআই দিয়ে ইতালীয় সংবাদপত্রের আদলে ভুয়া খবর বানিয়ে ছড়াচ্ছে আওয়ামীপন্থীরা
১০ সেপ্টেম্বর ২০২৬
সম্প্রতি ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এবার সেই হামলাকে কেন্দ্র করে ইতালির সংবাদপত্র কোরিয়ারে ডেলা সেরা (CORRIERE DELLA SERA)-র আদলে একটি ভুয়া ছবি প্রচার করছে আওয়ামী পন্থীরা। ফেসবুকে ছবিটি শেয়ার করে ক্যাপশনে দাবি করা হচ্ছে—“চরমপন্থী সংগঠনের সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে আজমেরী হক বাঁধনকে জিজ্ঞাসাবাদ করেছে ইতালির পুলিশ।”
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ইতালির সংবাদপত্র কোরিয়ারে ডেলা সেরা (CORRIERE DELLA SERA) এ ধরনের কোনো সংবাদ বা প্রতিবেদন প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা (এআই)-এর সাহায্যে সংবাদপত্রটির আদলে এই ভুয়া সংবাদ ছবি তৈরি করে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতেই সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটির ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ ধরনের কোনো খবরের অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া শিরোনাম ও প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়েও গণমাধ্যমটিতে এমন কোনো প্রতিবেদন প্রকাশের তথ্য পাওয়া যায়নি। কোরিয়ারে ডেলা সেরা অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা নিয়ে দুটি (১, ২)প্রতিবেদন করে। তবে প্রতিবেদন দুটিতে আলোচিত দাবির কোনো তথ্য নেই।
গণমাধ্যমটিতে এমন কোনো প্রতিবেদন প্রকাশের তথ্য না পাওয়ায় ছবিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বাংলাফ্যাক্ট টিম।
ছবিটিতে পত্রিাকার নামের নিচের লাল ব্যাকগ্রাউন্ডের লেখা বাংলায় অনুবাদ করে দেখা যায়, “NOTIZIA FITTIZIA - QUESTA NON È UNA NOTIZIA REALE” অর্থাৎ, ‘ভিত্তিহীন সংবাদ — এটি কোনো সত্য খবর নয়।’
এছাড়াও লেখা রয়েছে, “Immagine e contenuto sono solo a scopo illustrativo” অর্থাৎ, ‘ছবি এবং তথ্যসমূহ শুধুমাত্র উদাহরণ হিসেবে ব্যবহৃত’
অর্থাৎ, ছবিটিতে থাকা এই ডিসক্লেইমার থেকে এইটা নিশ্চিত হওয়া যায় যে এটা সত্য কোনো ঘটনা নয়।
পরবর্তীতে, ছবিটি কিভাবে তৈরি হয়েছে এই এটা অনুসন্ধানে আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ ডিটেক্ট’ এ পরীক্ষা করলে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৬৩.৭ শতাংশ।
এছাড়াও, OpenAI-এর ডিজিটাল কন্টেন্ট যাচাইকরণ টুল ‘OpenAI Verify’ এর মাধ্যমে পরীক্ষা করলে দেখা যায় এটি OpenAI-এর নিজস্ব টুল বা মডেল দিয়ে তৈরি করা হয়েছে।
অর্থাৎ, অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে নিয়ে ইতালির সংবাদপত্র কোরিয়ারে ডেলা সেরা (CORRIERE DELLA SERA) এ ধরনের কোনো সংবাদ বা প্রতিবেদন প্রকাশ করেনি। প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি।
Topics:
শেখ হাসিনাকে নিয়ে রাহুল গান্ধীর নামে ভুয়া বক্তব্য প্রচার
বাংলাদেশকে অনিরাপদ দেখানোর অপচেষ্টা; ছড়ানো ভিডিওটি ভারতের
ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এমবাপ্পের উপস্থিতির দাবি করে ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের
ফিলিপাইনে ভূমিকম্পের দৃশ্য দাবি করে পুরোনো ও ভিন্ন দেশের ভিডিও প্রচার
ভারতের পশ্চিমবঙ্গে নামাজে বিঘ্ন ঘটাচ্ছে হিন্দুরা– এমন দাবিতে ছড়ানো ভিডিওটি বারাণসীর সম্প্রীতির দৃশ্য
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
হিজবুত তাহ্রীরের মিছিলের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়
উত্তরাঞ্চলের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির দৃশ্য দাবি করে ছড়ানো ছবিগুলো পুরোনো
গুগল ম্যাপ থেকে সম্প্রতি ফিলি/স্তিনের মানচিত্র মুছে ফেলা হয়েছে শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর
ফিলিপাইনে ভূমিকম্পের দৃশ্য দাবি করে পুরোনো ও ভিন্ন দেশের ভিডিও প্রচার
ফ্যাক্ট চেক