| ফ্যাক্ট চেক | বিবিধ
ছিনতাইয়ের ঘটনার ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
২১ মে ২০২৬
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছিনতাইয়ের চেষ্টার একটি ভিডিও ছড়িয়েছে, যেখানে দাবি করা হচ্ছে চাঞ্চল্যকর এই ঘটনাটি বাংলাদেশে ঘটেছে।
ভিডিওটিতে দেখা যায়, ছিনতাইকারী এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারী নর্দমায় পড়ে যান। তবে তিনি শেষ পর্যন্ত ছিনতাইকারীর সঙ্গে লড়াই চালিয়ে যান।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আলোচিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতের উত্তরপ্রদেশের এটার জৈথরা এলাকায় ২০২৬ সালের ৬ মে ঘটে যাওয়া একটি ছিনতাই চেষ্টার সিসিটিভি ফুটেজ। ভুক্তভোগী ওই নারীর নাম অনিতা দেবী। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া’র ওয়েবসাইটে ‘45-year-old UP woman fights snatchers for 23 minutes; 2 arrested after encounter’ শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের এটার জৈথরা এলাকার। গত ৬ মে ২০২৬ রাতে ৪৫ বছর বয়সী অনিতা দেবী তার ছেলেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অনিতা দেবী দমে না গিয়ে প্রায় ২৩ মিনিট ধরে তাদের বিরুদ্ধে একাই লড়াই চালিয়ে যান। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ঘটনাটিতে অভিযুক্ত দুই ব্যক্তির নাম মোহাম্মদ আরমান ও শাকিল খান।
এছাড়াও, ভারতের একাধিক সংবাদমাধ্যমেও (১,২) ভিডিওটির বিষয়ে একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, ভারতের উত্তরপ্রদেশের একটি ছিনতাইয়ের চেষ্টার ঘটনাকে বাংলাদেশের বলে দাবি করে ছড়ানো হচ্ছে, যা বিভ্রান্তিকর।
Topics:
আফগানিস্তানের ভিডিওকে বিএনপি আমলে বাংলাদেশে জঙ্গি প্রশিক্ষণের ভিডিও দাবি করে প্রচার
হালালা সেন্টারের সানজিদাকে গ্রেপ্তার করা হয়েছে দাবিতে ছড়ানো হচ্ছে জিয়া বিন কাসেমের পুরোনো ছবি
নির্বাচন নিয়ে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠকের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি বাস্তব নয়, এআই দিয়ে তৈরি
বাংলাদেশের নয়, ছিনতাইয়ের এই ভিডিওটি ভারতের
মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি এআই দিয়ে তৈরি
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক