| ফ্যাক্ট চেক | বিবিধ
হালালা সেন্টারের সানজিদাকে গ্রেপ্তার করা হয়েছে দাবিতে ছড়ানো হচ্ছে জিয়া বিন কাসেমের পুরোনো ছবি
১২ জুন ২০২৬
কথিত 'হালালা সেন্টারের' প্রতিষ্ঠাতা সানজিদা আক্তার (Sanzida Akter) আইডির পেছনে থাকা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে মর্মে সাদপন্থী আলেম জিয়া বিন কাসেমের গ্রেপ্তারের পুরানো ছবি সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে৷ টঙ্গীর ইজতেমার ময়দানে সংঘর্ষে চার মুসল্লি নিহতের ঘটনায় সাদপন্থীদের শীর্ষ নেতা জিয়া বিন কাসেমকে ২০২৪ সালের ২৮ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়৷ সেই জিয়া বিন কাসেমের গ্রেপ্তারের সময়ের ছবিকে 'সানজিদা আক্তার'কে গ্রেপ্তার বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করা হয়৷ বাস্তবে সেটি সত্য নয়৷
'কাল্পনিক' হালালা সেন্টারের প্রতিষ্ঠাতা দাবি করা সানজিদা আক্তার আসলে কে, তা এখনো স্পষ্ট নয়৷ সানজিদা আক্তার আইডির মালিক জিয়া বিন কাসেম দাবি করা হলেও বিষয়টি সম্পর্কে সত্যতা মেলেনি।
সানজিদা আক্তার গ্রেপ্তার মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ছবিটি রি-ভার্স ইমেইজ সার্চ করে দেখা যায়, ছবিটি পুরোনো। ২০২৪ সালের ২৮ ডিসেম্বর গ্রেপ্তার হওয়া জিয়া বিন কাসেমের ছবির সঙ্গে এর মিল রয়েছে৷
এদিকে, কথিত "হালালা সেন্টার" খোলার কারণে কাউকে গ্রেপ্তার করার বিষয়ে মূলধারার গণমাধ্যমেও কোন সংবাদ পাওয়া যায়নি৷
উল্লেখ্য, Sanzida Akter' নামক আইডিটি ২০২৪ এর ২৮ ডিসেম্বরে খোলা হয়। তখন এর নাম ছিল 'মুফতি জিয়া বিন কাসেম'। পরে স্বপ্নের ব্যাখ্যা, Muhaddisa Apu ইত্যাদি নামে এটি পরিবর্তিত হয়৷ আইডিটিতে যে প্রোফাইল পিকচার ও কভার ফটো ব্যবহার করা হয়েছে তা টিকটকের ভিন্ন ভিন্ন আইডি থেকে নেয়া।
Topics:
ছিনতাইয়ের ঘটনার ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
নির্বাচন নিয়ে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠকের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি বাস্তব নয়, এআই দিয়ে তৈরি
বাংলাদেশের নয়, ছিনতাইয়ের এই ভিডিওটি ভারতের
মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি এআই দিয়ে তৈরি
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত শিশুদের ছবি দাবি করে ছড়ানো ছবিটি গাজার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
নির্বাচন নিয়ে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠকের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি বাস্তব নয়, এআই দিয়ে তৈরি
উত্তরায় বিমান দুর্ঘটনায় পাইলটের বেঁচে ফেরার দৃশ্য দাবিতে ২০২৪ সালের ভিডিও প্রচার
ভারতীয় নাগরিককে জুলাই যোদ্ধা বানিয়ে অপপ্রচার
জলাধারের ওপর এক ব্যক্তিকে আঘাতের এই ভিডিওটি বাংলাদেশের নয়, মরক্কোর
ফ্যাক্ট চেক