| ফ্যাক্ট চেক | বিবিধ
জলাধারের ওপর এক ব্যক্তিকে আঘাতের এই ভিডিওটি বাংলাদেশের নয়, মরক্কোর
১৪ জুলাই ২০২৫
মিথ্যা
গাজীপুরে এক ব্যক্তিকে উঁচু জলাধারের ওপরে তুলে কুপিয়ে হত্যা করা হয়েছে দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়ানো হয়েছে। ১ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি উঁচু জলাধারের ওপর এক ব্যক্তি আরেকজন ব্যক্তিকে লাঠি সদৃশ বস্তু দিয়ে আঘাত করছেন। আঘাতপ্রাপ্ত ব্যক্তি হাত দিয়ে ফেরানোর চেষ্টা করলেও তাঁকে বার বার আঘাত করা হচ্ছে। আরেকজন ব্যক্তি জলাধারের অ্যাক্সেস সিঁড়ি বেয়ে আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করতে গেলে তাকেও আঘাত করলে তিনি নিচে চলে আসেন।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি গাজীপুরের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি গত ১১ জুলাইয়ে মরক্কোর বেনি মেলাল শহরের একটি ঘটনা।
দাবিটি যাচাইয়ে ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে মরক্কোর গণমাধ্যম প্রতিষ্ঠান Morocco World News এর ওয়েবসাইটে গত ১২ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর মিল পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ১১ জুলাই মরক্কোর বেনি মেলাল শহরের ওলাদ ইউসুফ নামক স্থানে একটি উঁচু জলাধারে এক ব্যক্তি তার বাবার মৃত্যুর তদন্তের দাবিতে গত ১০ দিনেরও বেশি সময় ধরে বিক্ষোভ করছিলেন। তিনি মনে করেছেন তার বাবা দুর্ঘটনায় মারা যাননি বরং তাকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে দমকল বাহিনীর একজন সদস্য টাওয়ারে উঠে বিক্ষোভকারী যেন নিরাপদে নেমে আসে তা বোঝানোর চেষ্টা করেন। তবে বিক্ষোভকারী হঠাৎ করেই দমকলকর্মীকে লাঠি দিয়ে তার মাথায় ও হাতে আঘাত করে এবং পরে তাকে টাওয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে আহত দমকল কর্মীর চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী তদন্ত শুরু করেছে।
অর্থাৎ, গাজীপুরে এক ব্যক্তিকে উঁচু জলাধারের ওপরে তুলে কুপিয়ে হত্যা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মরক্কোর ভিডিও ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।
Topics:
বিভ্রান্তিকর
৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশের নয়, ইরানের জ্বালানি মন্ত্রী পদত্যাগ করেছেন
মিথ্যা
১৬ জুন ২০২৬
আফগানিস্তানের ভিডিওকে বিএনপি আমলে বাংলাদেশে জঙ্গি প্রশিক্ষণের ভিডিও দাবি করে প্রচার
১২ জুন ২০২৬
হালালা সেন্টারের সানজিদাকে গ্রেপ্তার করা হয়েছে দাবিতে ছড়ানো হচ্ছে জিয়া বিন কাসেমের পুরোনো ছবি
বিভ্রান্তিকর
২১ মে ২০২৬
ছিনতাইয়ের ঘটনার ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
মিথ্যা
৯ অক্টোবর ২০২৫
নির্বাচন নিয়ে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠকের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি বাস্তব নয়, এআই দিয়ে তৈরি
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
হালালা সেন্টারের সানজিদাকে গ্রেপ্তার করা হয়েছে দাবিতে ছড়ানো হচ্ছে জিয়া বিন কাসেমের পুরোনো ছবি
বিকৃত
মমতাজ বেগমের বাড়ি ভাঙার নয়, মার্চে বন বিভাগ পরিচালিত অবৈধ স্থাপনা উচ্ছেদের সময়ে ধারণকৃত ভিডিও এটি
মিথ্যা
মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি এআই দিয়ে তৈরি
বিভ্রান্তিকর
উত্তরায় বিমান দুর্ঘটনায় পাইলটের বেঁচে ফেরার দৃশ্য দাবিতে ২০২৪ সালের ভিডিও প্রচার
ফ্যাক্ট চেক