| ফ্যাক্ট চেক | রাজনীতি
অধ্যাপক আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি পুরোনো
১৯ আগস্ট ২০২৫
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে দাবি করা একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, গত ৬ ফেব্রুয়ারি কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক এম বাহাউদ্দিন বাহারের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এটি সেই ঘটনার দৃশ্য।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান জাগোনিউজ টুয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে ৬ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
দ্য ডেইলি স্টার, দেশ টিভি, দৈনিক ইত্তেফাকসহ একাধিক গণমাধ্যমে ৬ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো বিশ্বস্ত সূত্রে উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের দৃশ্য দাবি করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র: এখানে, এখানে, এখানে, এখানে
Topics:
যৌতুকের জন্য নিজ স্ত্রীকে বিএনপি নেতার মারধরের দাবিটি অসত্য; ছড়ানো ভিডিওটি
বাংলাদেশের নয়, ভারতের
কনটেন্ট ক্রিয়েটরের শুটিংয়ের দৃশ্য
ছড়ানো হচ্ছে আওয়ামী লীগ কর্মীকে ছাত্রদল নেতা-কর্মীদের মারধরের দাবিতে
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ স্থানান্তরের পুরোনো ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
জুলাই গণঅভ্যুত্থানে গুলি চালানো এই ব্যক্তিরা ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী নেতাকর্মী
চুরির অভিযোগে মারধরের ঘটনাটিতে বিএনপির কেউ জড়িত নয়
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
প্রধান উপদেষ্টা ও দেশের নির্বাচন নিয়ে ট্রাম্প এমন কোনো মন্তব্য করেননি, ভিডিওটি এআই-সৃষ্ট
ইন্ডিপেনডেন্ট টিভির ফটোকার্ড বিকৃত করে তেলের দাম বাড়ানো নিয়ে আমীর খসরুর নামে ভুয়া মন্তব্য প্রচার
মির্জা আব্বাসকে জড়িয়ে চ্যানেল ২৪ এর নামে ভুয়া ফটোকার্ড
সামান্তার নয়, ভিডিওটি আওয়ামী লীগ নেতার বাসা থেকে টাকা, সোনার গয়না উদ্ধারের
ফ্যাক্ট চেক