| ফ্যাক্ট চেক | রাজনীতি
মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে করমর্দনকারী ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নন
১৭ সেপ্টেম্বর ২০২৬
মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে দেখা করতে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লাইনে দাঁড়িয়ে ছিলেন – এমন দাবি করে একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা এবং ভিডিওর ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নন।
এই বিষয়ে অনুসন্ধানে সংবাদচিত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান British Pathé –এর ইউটিউব চ্যানেলে ২০১৪ সালের ১৩ এপ্রিল প্রকাশিত একটি ভিডিওতে একই দৃশ্য পাওয়া যায়। শিরোনাম থেকে জানা যায়, এটি পাকিস্তানের গভর্নর জেনারেলের শপথ গ্রহণ অনুষ্ঠানের দৃশ্য। পর্যবেক্ষণে দেখা যায়, মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে করমর্দনকারী ব্যক্তির সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেহারার মিল নেই।
অন্যদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি। ১৯৪৭ সালে তখন তাঁর বয়স ছিল মাত্র ১১। আর করমর্দনকারী ব্যক্তি একজন যুবক। যা দাবির সঙ্গে পুরোপুরি অসামঞ্জস্য।
অর্থাৎ, দাবিটি মিথ্যা।
Topics:
Bangla Fact
এআই দিয়ে আরটিভির ফটোকার্ড সম্পাদনা করে মির্জা আব্বাসকে জড়িয়ে অপপ্রচার
প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে কোপানোর ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটোকার্ড নকল করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নামে ভুয়া মন্তব্য প্রচার
শুটিংয়ের দৃশ্যকে অস্ত্রের মহড়া দিয়ে বিএনপি কর্মীদের চাঁদাবাজি দাবি করে প্রচার
১৫ সেপ্টেম্বর মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল দাবি করে পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক