| ফ্যাক্ট চেক | রাজনীতি
ভারতের ভিডিও দিয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
৩১ মার্চ ২০২৬
‘জমি দখলে বাঁধা দেয়ায় নারীর উপর বিএনপি নেতার মর্মান্তিক হামলা!!’ দাবি করে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটির সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই; এমনকি ভিডিওটি বাংলাদেশেরও নয়। মূলত ভারতের একটি ভিন্ন ঘটনার ভিডিওকে বিএনপির সাথে জড়িয়ে বাংলাদেশের ঘটনা দাবি করে ছড়ানো হয়েছে।
ভিডিওটির বিষয়ে বিষয়ে অনুসন্ধানে ‘@Rajmajiofficial’ নামক এক্স অ্যাকাউন্ট থেকে ২৭ মার্চ ভিডিওটি প্রচার করতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ঘটনাটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক শহরের শিবাজিনগর এলাকার।
ভারতীয় সংবাদ মাধ্যম ‘newsx’ -এর ওয়েবসাইটে ২৮ মার্চ প্রকাশিত ‘Maharashtra Shocker: 32-Year-Old Woman Duped With Fake Job Promise In Nashik, Brutally Assaulted After Asking For Money Back; Netizens Spark Outrage As Video Goes Viral’ শিরোনামে এই বিষয়ে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকেও ঘটনাটি নিশ্চিত হওয়া যায়।
Dailyhunt ও pnn24 -এ এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, ভারতের ভিন্ন ঘটনার একটি ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবি করে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
Topics:
ছাত্রলীগ নেতার মাকে বিএনপির নেতার নির্যাতনের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী
বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
‘শেখ হাসিনা দেশে ফেরার দিনে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাবে’ বলে মন্তব্য করেননি ড. কামাল হোসেন
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
এনসিপির প্যাডে 'জুলাই সনদ অঙ্গীকারনামা' নামের বিজ্ঞপ্তিটি ভুয়া
আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে অপতথ্যের রাজনীতি
ড. মুহাম্মদ ইউনূস ও বেনিয়ামিন নেতানিয়াহুর এই ছবিটি বাস্তব নয়
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া, শফিকুল আলমও এমন মন্তব্য করেননি
ফ্যাক্ট চেক