| ফ্যাক্ট চেক | রাজনীতি
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
৩ নভেম্বর ২০২৬
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ‘ডিসেম্বর মাসের ১০ তারিখের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী মা জননী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন।ইনশাআল্লাহ’ শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি প্রায় ৩ বছর পূর্বের। শেখ হাসিনা ২০২৩ সালের ৬ নভেম্বর ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে সৌদি আরবে যান। এটি সেসময়ের ভিডিও।
অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। নির্ভরযোগ্য কোনো সূত্রে সম্প্রতি শেখ হাসিনার প্রকাশ্যে বিদেশ সফরেরও কোনো সত্যতা পাওয়া যায়নি।
পরে ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ঢাকা পোস্ট-এর ওয়েবসাইটে ২০২৩ সালের ৬ নভেম্বর ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওমরাহ পালনের কিছু মুহূর্ত দেখুন ছবিতে’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এ প্রতিবেদনের ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে সেসময় তিন দিনের সরকারি সফরে সৌদি আরবে যান শেখ হাসিনা। সেখানে তিনি ওমরা হজ পালন করেন।
অর্থাৎ, ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার এবং দাবিটি বিভ্রান্তিকর।
Topics:
বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
‘শেখ হাসিনা দেশে ফেরার দিনে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাবে’ বলে মন্তব্য করেননি ড. কামাল হোসেন
চুরির অভিযোগে নারীর চুল কাটার পুরোনো ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নামে ভুয়া মন্তব্য প্রচার
প্রথম আলোর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে ফজলুর রহমানকে নিয়ে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক