| ফ্যাক্ট চেক | রাজনীতি

আওয়ামী লীগ নেতার মেয়েকে বিএনপির নেতাকর্মীদের ধর্ষণ ও হত্যার দাবিটি মিথ্যা

৩ মে ২০২৬

মিথ্যা

গাজীপুরে আওয়ামী লীগ নেতার মেয়েকে বিএনপির নেতা-কর্মীরা বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা করছে – এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আওয়ামী লীগ নেতার মেয়েকে বিএনপির নেতাকর্মীদের ধর্ষণ ও হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি মিথ্যা। মূলত, ঘটনাটি গত ৩০ এপ্রিল ফরিদপুরের কাফুরা এলাকা থেকে আইরিন আক্তার (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনার। এই ঘটনায় বিএনপির নেতা-কর্মীরা জড়িত নেই বলে জানিয়েছে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করলে গত ৩০ এপ্রিল ‘দেশ দিগন্ত - Deshdiganta’ নামের এক ফেসবুক পেজে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ক্যাপশন বলছে, ফরিদপুরে নিখোঁজের ছয় দিন পর স্থানীয় এক কলাবাগান থেকে এক শিশুর লাশ উদ্ধারের ভিডিও সেটি। ‘Atv Newss Channel’ নামের ইউটিউব চ্যানেলে গত ৩০ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও থেকেও একই তথ্য মেলে।

এসব তথ্য গুগলে সার্চ করে দেশীয় একাধিক গণমাধ্যমে (, , , ) গত ৩০ এপ্রিল প্রকাশিত সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, নিখোঁজের ছয় দিন পর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ফরিদপুরের সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা এলাকার রেল লাইনের পাশে এক কলাবাগান থেকে আইরিন আক্তার (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটক ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা বিষয়ে কোনো তথ্য সেসব সংবাদে উল্লেখ করা ছিল না।

বিষয়টি নিশ্চিত হতে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করে বাংলাফ্যাক্ট। তিনি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা জড়িত থাকার তথ্যটি সত্য না। আটক ব্যক্তিদের কেউ বিএনপির নেতা-কর্মী নন।’

তাছাড়া, গাজীপুরে আওয়ামী লীগ নেতার মেয়েকে বিএনপির নেতা-কর্মীরা বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যার দাবির বিষয়ে অনুসন্ধানে নির্ভরযোগ্য গণমাধ্যম সূত্রে এর সত্যতা পাওয়া যায়নি। 

অর্থাৎ, ভিডিওর দাবিটি মিথ্য। 

তথ্যসূত্র

  • দেশ দিগন্ত - Deshdiganta 

  • যমুনা টিভি

Topics:

Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট

প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে কোপানোর ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
মিথ্যা
১৬ সেপ্টেম্বর ২০২৬

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটোকার্ড নকল করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নামে ভুয়া মন্তব্য প্রচার

শুটিংয়ের দৃশ্যকে অস্ত্রের মহড়া দিয়ে বিএনপি কর্মীদের চাঁদাবাজি দাবি করে প্রচার

কক্সবাজারে বিএনপি নেতার হত্যার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
মিথ্যা
১৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে বিএনপি নেতার হত্যার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের

বিদ্যুতের দাম নিয়ে নুরুল হকের মন্তব্যটি আ. লীগ আমলের
বিভ্রান্তিকর
১০ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুতের দাম নিয়ে নুরুল হকের মন্তব্যটি আ. লীগ আমলের

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আওয়ামী লীগ নেতার মেয়েকে বিএনপির নেতাকর্মীদের ধর্ষণ ও হত্যার দাবিটি মিথ্যা

ফ্যাক্ট চেক

আওয়ামী লীগ নেতার মেয়েকে বিএনপির নেতাকর্মীদের ধর্ষণ ও হত্যার দাবিটি মিথ্যা

৩ মে ২০২৬

<p>আওয়ামী লীগ নেতার মেয়েকে বিএনপির নেতাকর্মীদের ধর্ষণ ও হত্যার দাবিটি মিথ্যা<br /></p>