| ফ্যাক্ট চেক | রাজনীতি
কালের কণ্ঠের ফটোকার্ড বিকৃত করে স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে অপপ্রচার
২৩ জুন ২০২৬
সোশ্যাল মিডিয়ায় দৈনিক কালের কন্ঠের আদলে একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ইউনুস ও বিএনপির ব্যর্থতায় আওয়ামী লীগ আজ গণমানুষের দল। ঠেকানোর সাধ্য আমাদের নেই।’ ফটোকার্ডটিতে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন টুলস জেমিনির লোগো রয়েছে।
তবে বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা গেছে, এমন মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ করেননি। বরং, গতকাল সোমবার (২২ জুন) কালের কণ্ঠের ফেসবুক পেজে ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নাই: স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি এআই-এর সাহায্যে বিকৃত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে।
অনুসন্ধানে কালের কণ্ঠের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে এমন মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির পক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কালের কন্ঠের ফেসবুক পেজে গতকাল সোমবার (২২ জুন) কালের কণ্ঠের ফেসবুক পেজে ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নাই: স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। এটাকে সম্পাদনা করে ‘পুলিশ সদস্যের’ এর জায়গায় ‘শিক্ষার্থীদের যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়।
অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ‘ইউনুস ও বিএনপির ব্যর্থতায় আওয়ামী লীগ আজ গণমানুষের দল। ঠেকানোর সাধ্য আমাদের নেই।’ — এই দাবিটি ভুয়া এবং একই দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ফটোকার্ডটি বিকৃত।
Topics:
banglafact বাংলা ফ্যাক্ট
পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার
ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও দিয়ে চলছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কথিত ‘ঢাকা লকডাউন’
বৈদ্যুতিক সার্কিটের ত্রুটির কারণে আগুন লাগার দৃশ্যকে আওয়ামী লীগ নেতার বাড়িতে বিএনপি
কর্মীর অগ্নিসংযোগ বলে প্রচার
এআই দিয়ে আরটিভির ফটোকার্ড সম্পাদনা করে মির্জা আব্বাসকে জড়িয়ে অপপ্রচার
মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে করমর্দনকারী ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নন
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২ শিক্ষার্থী নিহত হওয়ার দাবিটি মিথ্যা
পারিবারিক নির্যাতনকে রাজনৈতিক রূপ দিয়ে যুবদলের বিরুদ্ধে অপপ্রচার
এক ব্যক্তির একাধিক ব্যালটে সিল দাবি করে ছড়ানো ভিডিওটি পুরোনো
স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে চলে যেতে বলেছিলেন আসিফ নজরুল
ফ্যাক্ট চেক