| ফ্যাক্ট চেক | রাজনীতি
কক্সবাজারে বিএনপি নেতার হত্যার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
১৪ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে চাঁদা না দেওয়ায় বিএনপির নেতা-কর্মীরা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে – এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। আসলে এটি ভারতের ভারতের হরিয়ানা রাজ্যের ঘটনা। গত ৭ সেপ্টেম্বর রাজ্যটির কালকা শহরের গান্ধী চক এলাকায় পূর্ব শত্রুতার জেরে একদল যুবক নিখিল চৌরাসিয়া নামক এক যুবককে মারধর করে। ছড়ানো ভিডিওটি সেই ঘটনার দৃশ্য।
এই বিষয়ে অনুসন্ধানে ভারতের গণমাধ্যম ভাস্কর নিউজের ওয়েবসাইটে গত ৭ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদন ত্থেকে জানা যায়, সেদিন ভারতের হরিয়ানা রাজ্যের কালকা শহরের গান্ধী চক এলাকায় পূর্ব শত্রুতার জেরে একদল যুবক নিখিল চৌরাসিয়া নামক এক যুবককে মারধর করে।
ভারতীয় সংবাদমাধ্যম ট্রিবিউন ইন্ডিয়ার ওয়েবসাইটে ১১ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। আরও জানা যায়, কালকা থানায় এই ঘটনায় একটি মামলা হয়েছে।
পাশাপাশি, কক্সবাজারে চাঁদা না দেওয়ায় বিএনপির নেতা-কর্মীরা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে – গণমাধ্যম সূত্রে এমন তথ্যের সত্যতা পাওয়া যায়নি।
Topics:
বিএনপি BNP
বিদ্যুতের দাম নিয়ে নুরুল হকের মন্তব্যটি আ. লীগ আমলের
অন্তর্বর্তী সরকারের আমলের ভিডিও ছড়িয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার বক্তব্যের ভিডিও বিকৃত করে প্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানের খাবারের ভিডিওটি নির্বাচনের আগে শ্বশুর বাড়ির আপ্যায়নের
টাকা ছিনতাই প্রসঙ্গে রিজভীর নামে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
শেখ হাসিনা তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে দাবি করে ছড়ানো ছবিগুলো এডিটেড
বিদ্যুৎ প্রসঙ্গে সাইয়েদ আবদুল্লাহর নামে অপপ্রচার
যমুনা টিভির ফটোকার্ড নকল করে বিএনপির নামে ভুয়া তথ্য প্রচার
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের নয়, এটি ঢাকাস্থ পাকিস্তানিদের সমাবেশের পুরোনো ভিডিও
ফ্যাক্ট চেক