| ফ্যাক্ট চেক | রাজনীতি
শুটিংয়ের দৃশ্যকে অস্ত্রের মহড়া দিয়ে বিএনপি কর্মীদের চাঁদাবাজি দাবি করে প্রচার
১৬ সেপ্টেম্বর ২০২৬
দেশিয় অস্ত্রের মহড়া দিয়ে দোকানে দোকানে গিয়ে বিএনপির কর্মীরা চাঁদাবাজি করছে – এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। এটি একটি নাটিকার শুটিংয়ের ভিডিও।
এই বিষয়ে অনুসন্ধানে Sk Shahin নামে একজন কনটেন্ট ক্রিয়েটরের ফেসবুক অ্যাকাউন্টে গত ১২ সেপ্টেম্বর প্রকাশিত একই ভিডিও (আর্কাইভ) পাওয়া যায়। ক্যাপনে লেখা এটি একটি নাটিকার শুটিংয়ের দৃশ্য। যেটির পরিচালনা করেছেন শাহীন ভিলেন।
Sk Shahin নামের ফেসবুক অ্যাকাউন্ট ও টিকটক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা যায় তিনি নিয়মত কন্টেন্ট ও এই ধরণের ভিডিও (১, ২, ৩, ৪, ৫, ৬) প্রকাশ করেন।
বিষয়টি আরও নিশ্চিত হতে বাংলাফ্যাক্ট গুগলের জিওলোকেশনের মাধ্যম নিশ্চিত করে ভিডিওটি সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল পশ্চিম বাজারের তুহিন বস্ত্রালয়ের সামনে ধারণ করা হয়।
তুহিন বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মোঃ আক্তার হোসেন শুককুরের সঙ্গে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের এলাকার ছেলে শাহীন গত ১২ তারিখে শুটিং করছিলেন। এখানে চাঁদাবাজি সংক্রান্ত কোনো বিষয় নেই।
অর্থাৎ, ভিডিওর দাবিটি মিথ্যা।
Topics:
বিএনপি
প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে কোপানোর ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটোকার্ড নকল করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নামে ভুয়া মন্তব্য প্রচার
কক্সবাজারে বিএনপি নেতার হত্যার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
বিদ্যুতের দাম নিয়ে নুরুল হকের মন্তব্যটি আ. লীগ আমলের
অন্তর্বর্তী সরকারের আমলের ভিডিও ছড়িয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
নৃশংস হামলার এই ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২৪ সালের
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ স্থানান্তরের পুরোনো ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
ভারতের ভিডিও ছড়িয়ে বিএনপি কর্মীদের হাতে আওয়ামী লীগ নেতা হত্যার মিথ্যা দাবি প্রচার
জামায়াত-শিবিরের সঙ্গে নয়, বিএনপির দুই গ্রুপের সংঘাতের দৃশ্য এটি
ফ্যাক্ট চেক