| ফ্যাক্ট চেক | রাজনীতি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নামে ভুয়া মন্তব্য প্রচার

১৮ অক্টোবর ২০২৬

মিথ্যা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে উদ্ধৃত করে 'ওই দুই প্রবাসী পাপ করেছে এজন্য পাপের শাস্তি পেয়েছে। এখানে সরকারের কিছু করার নাই। বরং আমরা সৌদি সরকারকে ধন্যবাদ জানাই উপযুক্ত বিচার করার জন্য।' শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।  

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। শামা ওবায়েদ ইসলাম এমন কোনো মন্তব্য করেননি। ‘Gupto TV’ নামের একটি সার্কাজম পেজ থেকে বানোয়াট এই মন্তব্যের উৎপত্তি।

শামা ওবায়েদ ইসলাম এমন কোনো মন্তব্য করেছেন কিনা সে বিষয়ে অনুসন্ধান করে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য কোনো সূত্রে তাঁর এমন বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।

পরে ‘Gupto TV’ নামের একটি পেজে গত ১৭ অক্টোবর প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি ব্যাঙ্গাত্মক পেজ। এর পরিচয় হিসেবে লেখা আছে, ‘This is Gupto TV | একটি Satire & Parody platform | All contents are for entertainment purpose only | আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’

তাছাড়া, ‘Gupto TV’ নামের পেজটি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ভুয়া মন্তব্য সংবলিত ফটোকার্ড প্রকাশ করে। এসব ফটোকার্ড বিভিন্ন পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়তে দেখা যায়। আগেও বাংলাফ্যাক্ট বিভিন্ন ব্যক্তিদের নামে ছড়িয়ে পড়া এমন ভুয়া মন্তব্য সংবলিত ফটোকার্ড যাচাই করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থাৎ, ‘Gupto TV’ মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি একটি ব্যাঙ্গাত্মক পেজ। এটি কোনো সংবাদমাধ্যম কিংবা খবরের পেজ বা পোর্টাল নয়।

তবে জাতীয় দৈনিক প্রথম আলোতে গত ১৭ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এ প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলামের বক্তব্য পাওয়া যায়। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড ‘আমাদের জন‍্য’ বড় শিক্ষা। এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের যেই দেশেই থাকুক, সেই দেশের আইন মেনে চলার পরামর্শ দেন।

অর্থাৎ, শামা ওবায়েদ ইসলাম সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে মন্তব্য করলেও আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া ফটোকার্ডের অনুরূপ কোনো মন্তব্য করেননি।

সুতরাং, শামা ওবায়েদ ইসলামের নামে ছড়িয়ে পড়া আলোচিত মন্তব্যটি মিথ্যা।

Topics:

প্রথম আলোর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে ফজলুর রহমানকে নিয়ে অপপ্রচার
মিথ্যা
১৭ অক্টোবর ২০২৬

প্রথম আলোর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ডে ফজলুর রহমানকে নিয়ে অপপ্রচার

ইয়র্কের বিমানবন্দরে ড. ইউনুসের ওপর ময়দা ছুড়ে মারার দাবিটি মিথ্যা
মিথ্যা
১৫ অক্টোবর ২০২৬

ইয়র্কের বিমানবন্দরে ড. ইউনুসের ওপর ময়দা ছুড়ে মারার দাবিটি মিথ্যা

পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার
মিথ্যা
১১ অক্টোবর ২০২৬

পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
মিথ্যা
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নামে ভুয়া মন্তব্য প্রচার

ফ্যাক্ট চেক

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নামে ভুয়া মন্তব্য প্রচার

১৮ অক্টোবর ২০২৬

<p>
<span style="font-family: &quot;Noto Serif Bengali&quot;, serif; color: rgb(8, 8, 9); background-color: transparent; font-variant: normal; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap; font-size: 24px;">সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে </span><span style="font-family: &quot;Noto Serif Bengali&quot;, serif; color: rgb(8, 8, 9); background-color: transparent; font-variant: normal; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap; font-size: 24px;">পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নামে ভুয়া মন্তব্য প্রচার</span>
<br /></p>