| ফ্যাক্ট চেক | রাজনীতি
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
৪ অক্টোবর ২০২৬
সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, বাংলাদশের ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আন্তর্জাতিক একটি কনফারেন্সে অংশ নিতে হোটেল লবিতে যাচ্ছেন। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ৭ বছর পূর্বের। ২০১৯ সালে দিল্লির হোটেল তাজ প্যালেসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটে ধারণকৃত ভিডিও এটি।
বিষয়টি যাচাইয়ে আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ৩ অক্টোবর ‘বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানঃ শেখ হাসিনা | India Economic Summit’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়। জানা যায়, ২০১৯ সালে দিল্লির হোটেল তাজ প্যালেসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটে ধারণকৃত ভিডিও এটি।
অর্থাৎ, ভিডিওটি ৭ বছর পূর্বের
এছাড়াও, জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারে ২০১৯ সালের ৩ অক্টোবর প্রকাশিত প্রতিবেদন থেকেও সেই সময়ের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়টি জানা যায়।
সুতারাং, আলোচিত দাবিটি বিভ্রান্তিকর।
Topics:
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উদযাপন দাবিতে নিউইয়র্কের ৭ বছর পূর্বের ভিডিও প্রচার
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক