| ফ্যাক্ট চেক | রাজনীতি

চট্টগ্রামে সন্তানের সামনে বাবাকে বিএনপি নেতার হত্যার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের

২২ জুলাই ২০২৬

মিথ্যা

চট্টগ্রাম মহানগরের বিএনপি নেতা সন্তানের সামনে তার বাবাকে হত্যা করেছে – এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। আসলে এটি ভারতের বিহার প্রদেশের ঘটনা। গত বছরের জুলাইয়ে সাহারস এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে একজন তাঁর ছোট ভাইকে কোদাল দিয়ে আঘাত করে। এটি সেই ঘটনার দৃশ্য।

এই বিষয়ে অনুসন্ধানে ভারতের গণমাধ্যম ভাস্কর নিউজের ওয়েবসাইটে গত বছরের ১৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনেএকই দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদন ত্থেকে জানা যায়, সেই বছরের জুলাইয়ে ভারতের বিহারের সাহারস এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে বড় ভাই তাঁর ছোট ভাইয়ের ওপর কোদাল দিয়ে আঘাত করে। 

একই সময়ে ভাস্করের আরেকটি প্রতিবেদন, খাসখবর এবং চন্দ্র টাইমস নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রতিবেদন থেকে আরও জানা যায়, এই ঘটনায় ভুক্তভোগী গিরধারী যাদবের সঙ্গে তাঁর বড় ভাই অভিযুক্ত রাম প্রবেশ যাদব ও তার ছেলে রবীন্দ্র যাদবের সঙ্গে আজ্ঞে থেকেই জমি-জমা নিয়ে বিবাদ চলে আসছিল। এরই জেরে একদিন রাম প্রবেশ যাদব গিরধারী যাদবকে কোদাল দিয়ে আঘাত করে। বিহারের এক মহকুমা পুলিশ কর্মকর্তার বরাতে উল্লেখিত তথ্য থেকে আরও জানা যায়, আঘাতের দৃশ্য ইন্টারনেটে ছড়িয়েব পড়লে তখন স্থানীয় পুলিশ অভিযুক্ত রাম প্রবেশ যাদব ও তার ছেলে রবীন্দ্র যাদবকে গ্রেপ্তার করে বিচার বিভাগের হেফাজতে পাঠায়। আর আহত গিরধারী যাদবকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

পাশাপাশি, সম্প্রতি চট্টগ্রাম মহানগরের বিএনপি নেতা সন্তানের সামনে তার বাবাকে হত্যা করেছে – এমন তথ্যের সত্যতা গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি।

অর্থাৎ, দাবিটি মিথ্যা।

Topics:

বিএনপি

অন্তর্বর্তী সরকারের আমলের ভিডিও ছড়িয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
৩ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার বক্তব্যের ভিডিও বিকৃত করে প্রচার
বিকৃত

টাকা ছিনতাই প্রসঙ্গে রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২ সেপ্টেম্বর ২০২৬

টাকা ছিনতাই প্রসঙ্গে রিজভীর নামে অপপ্রচার

এমপি মির্জা আব্বাসের আসন ‘শূন্য ঘোষণা’ হওয়ার দাবিটি মিথ্যা
মিথ্যা
১ সেপ্টেম্বর ২০২৬

এমপি মির্জা আব্বাসের আসন ‘শূন্য ঘোষণা’ হওয়ার দাবিটি মিথ্যা

মিথ্যা
৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

চট্টগ্রামে সন্তানের সামনে বাবাকে বিএনপি নেতার হত্যার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের

ফ্যাক্ট চেক

চট্টগ্রামে সন্তানের সামনে বাবাকে বিএনপি নেতার হত্যার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের

২২ জুলাই ২০২৬

<p>চট্টগ্রামে সন্তানের সামনে বাবাকে বিএনপি নেতার হত্যার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
<br /></p>