| ফ্যাক্ট চেক | রাজনীতি
তারেক রহমানের পুরোনো ভিডিও দিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি
১৫ অক্টোবর ২০২৬
গুরুতর অসুস্থ হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এই প্রেক্ষাপটে আজ ২ ডিসেম্বর ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ছে। ক্যাপশনে লেখা হয়, “এইমাত্র খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শোনে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে তারেক জিয়া.... তার মনে খালেদা জিয়া অলরেডি ইন্তেকাল করেছেন”।
তবে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি চলতি বছরের জানুয়ারির ১৭ তারিখ থেকে ইন্টারনেটে বিদ্যমান। এর সাথে বর্তমানে তারেক রহমানের দেশে ফেরার কোনো সম্পর্ক নেই। সেই সময় খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন।
তাছাড়া, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অর্থাৎ, তার মৃত্যুর খবরটি এখনো পর্যন্ত গুজব।
ভিডিওটিতে থাকা ‘Q News’ লোগোর সূত্র ধরে একই নামের ফেসবুক পেজে গত ১৭ জানুয়ারি ‘অসুস্থ মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান’ শিরোনামে ভিডিওটি প্রচার হতে দেখা যায়।
একই ভিডিওটি সেই সময় বিএনপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও পাওয়া যায়।
অর্থাৎ, তারেক রহমানের পুরোনো ভিডিও দিয়ে খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।
Topics:
ইয়র্কের বিমানবন্দরে ড. ইউনুসের ওপর ময়দা ছুড়ে মারার দাবিটি মিথ্যা
পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
আ.লীগ নেতা চিত্ত রঞ্জন দাসের ফাঁস হওয়া পুরোনো ভিডিও;
ছড়ানো হচ্ছে বিএনপি নেতার ভিডিও দাবিতে
ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরের সাজানো নাটিকার দৃশ্যকে বিএনপি নেতার গুলির দৃশ্য বলে প্রচার
ভারতের বিহারে মেয়ে শিশুর লাশ উদ্ধারের ভিডিওকে বিএনপির নেতা-কর্মীরা এক শিশুকে ধর্ষণের পর
গলা কেটে হত্যার দাবি করে প্রচার
গ্রেনেড উদ্ধারের পুরনো ছবি দিয়ে সজীব ওয়াজেদ জয়ের পেজ থেকে ছড়ানো হচ্ছে অপতথ্য
ফ্যাক্ট চেক