| ফ্যাক্ট চেক | রাজনীতি

প্রধান উপদেষ্টা ও দেশের নির্বাচন নিয়ে ট্রাম্প এমন কোনো মন্তব্য করেননি, ভিডিওটি এআই-সৃষ্ট

১১ সেপ্টেম্বর ২০২৬

মিথ্যা

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য- দাবি করে একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।

ভিডিওতে ট্রম্পকে ইংরেজিতে বলতে শোনা যায়, “I have sent two representatives to Yunus for the participation of all the parties in Bangladesh. I have learned that Yunus has disrespected two of my representatives. I'm warning Yunus that if he doesn't listen, he'll end up like Maduro. If Yunus doesn't listen, I will order the Bangladesh army to remove Yunus. This is my last message to Yunus.”

যার বাংলা অর্থ হচ্ছে, “বাংলাদেশের জাতীয় নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিতের জন্য আমি ড. ইউনূসের কাছে দুইজন প্রতিনিধি পাঠিয়েছি। আমি জানতে পেরেছি ইউনূস আমার দুইজন প্রতিনিধিকে অসম্মান করেছে। ইউনূসকে আমি সতর্ক করছি, কথা না শুনলে তার অবস্থা মাদুরোর মতো হবে। কথা না শুনলে ইউনূসকে সরানোর জন্য আমি বাংলাদেশের সেনাবাহিনীকে আদেশ করবো। ইউনূসের প্রতি এটাই আমার শেষ বার্তা।’

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে। 

ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়ে তাঁর  সোশ্যাল মিডিয়ায় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে অনুসন্ধান করেও এই মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি। পাশাপাশি, এই ভিডিওটিতে ট্রাম্পের কথা বলার ধরণ, কন্ঠ এবং অঙ্গভঙ্গির অসামঞ্জস্যতা পাওয়া যায়। 

এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি কি না, তা জানতে বাংলাফ্যাক্ট কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কন্টেন্ট শনাক্তকরণের একাধিক টুল দিয়ে যাচাই করেছে। ভিডিওটি হাইভ মডারেশন দিয়ে যাচাই করে দেখা যায়, এটির এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ দশমিক ৯ শতাংশ।

অর্থাৎ, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো মন্তব্য করেননি; এই দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি  কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি।

Topics:

বিদ্যুতের দাম নিয়ে নুরুল হকের মন্তব্যটি আ. লীগ আমলের
বিভ্রান্তিকর
১০ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুতের দাম নিয়ে নুরুল হকের মন্তব্যটি আ. লীগ আমলের

অন্তর্বর্তী সরকারের আমলের ভিডিও ছড়িয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
৩ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার বক্তব্যের ভিডিও বিকৃত করে প্রচার
বিকৃত

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাবারের ভিডিওটি নির্বাচনের আগে শ্বশুর বাড়ির আপ্যায়নের 

টাকা ছিনতাই প্রসঙ্গে রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২ সেপ্টেম্বর ২০২৬

টাকা ছিনতাই প্রসঙ্গে রিজভীর নামে অপপ্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

প্রধান উপদেষ্টা ও দেশের নির্বাচন নিয়ে ট্রাম্প এমন কোনো মন্তব্য করেননি, ভিডিওটি এআই-সৃষ্ট

ফ্যাক্ট চেক

প্রধান উপদেষ্টা ও দেশের নির্বাচন নিয়ে ট্রাম্প এমন কোনো মন্তব্য করেননি, ভিডিওটি এআই-সৃষ্ট

১১ সেপ্টেম্বর ২০২৬

<p><span style="font-size: 24px;">প্রধান উপদেষ্টা ও দেশের নির্বাচন নিয়ে ট্রাম্প এমন কোনো মন্তব্য করেননি, ভিডিওটি এআই-সৃষ্ট</span> <br /></p>