| ফ্যাক্ট চেক | রাজনীতি
‘দ্রুতই আওয়ামী লীগের সকল কার্যক্রম সচল করা হবে’ বলে মন্তব্য করেননি মির্জা ফখরুল
৪ মার্চ ২০২৬
সম্প্রতি, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে ‘দ্রুতই আওয়ামিলীগের সকল কার্যক্রম সচল করা হবে’ (বানান অপরিবর্তিত) শিরোনামের একটি ফটোকার্ড সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ‘আশার আলো’ নামের একটি ব্যাঙ্গাত্মক পেজের কনটেন্টকে আসল ভেবে প্রচার করা হয়েছে।
আলোচিত পোস্ট পর্যবেক্ষণ করে ওই দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম বা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রেও মির্জা ফখরুল ইসলামের এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
পরে আলোচিত ফটোকার্ডটির লোগো ধরে অনুসন্ধান চালিয়ে ‘আশার আলো’ নামের একটি পেজে গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি ব্যাঙ্গাত্মক পেজ। এর পরিচয় হিসেবে লেখা আছে, ‘This page publishes viral and trending topics in an entertainment news format.’
‘আশার আলো’ মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি ব্যাঙ্গাত্মক পেজ। এটি কোনো সংবাদমাধ্যম কিংবা খবরের পেজ বা পোর্টাল নয়।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
ইয়র্কের বিমানবন্দরে ড. ইউনুসের ওপর ময়দা ছুড়ে মারার দাবিটি মিথ্যা
পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ডাকাতকে মারধরের পুরোনো ভিডিওকে বিএনপি নেতার জাল ভোট দেওয়ার দাবি করে প্রচার
মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে করমর্দনকারী ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নন
ডাকসু নির্বাচনে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনা দাবি করে ছড়ানো ভিডিওটি ২০২২ সালে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের
এডিটেড ছবি দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার
ফ্যাক্ট চেক