| ফ্যাক্ট চেক | রাজনীতি
ইন্ডিপেনডেন্ট টিভির ফটোকার্ড বিকৃত করে তেলের দাম বাড়ানো নিয়ে আমীর খসরুর নামে ভুয়া মন্তব্য প্রচার
২০ এপ্রিল ২০২৬
সম্প্রতি, ‘বেশি কথা বললে তেলের দাম ৫০০ টাকা লিটার করে দিব’- এমন মন্তব্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী করেছেন দাবি করে গণমাধ্যম প্রতিষ্ঠান ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের লোগো সংবলিত একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আমীর খসরু মাহমুদ চৌধুরী এমন কোনো মন্তব্য করেননি এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশনও আলোচিত তথ্যে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। আসলে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ভিন্ন একটি ফটোকার্ডের শিরোনাম বিকৃত করে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ফটোকার্ডটির লোগোর সূত্রধরে অনুসন্ধানে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে আলোচিত দাবির অনুরূপ কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এমন কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, ছড়িয়ে পড়া ফটোকার্ডটির ফন্টের সঙ্গে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডের ফন্টের মিল পাওয়া যায়নি।
মূলত, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে গত ১৯ ফেব্রুয়ারি ‘তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের ঋণের সম্পর্ক নেই: অর্থমন্ত্রী' শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি সম্পাদনার মাধ্যমে বিকৃত করে সেখানে ‘বেশি কথা বললে তেলের দাম ৫০০ টাকা লিটার করে দিব’ শিরোনাম যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ছাড়াও অন্য কোনো গণমাধ্যমে আলোচিত দাবি সংবলিত মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, ‘বেশি কথা বললে তেলের দাম ৫০০ টাকা লিটার করে দিব’- এমন মন্তব্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী করেননি এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নামে ছড়ানো ফটোকার্ডটিও বিকৃত।
তথ্যসূত্র
ইন্ডিপেনডেন্ট টেলিভিশন
Topics:
বাংলা ফ্যাক্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী আমীর খসরু
যৌতুকের জন্য নিজ স্ত্রীকে বিএনপি নেতার মারধরের দাবিটি অসত্য; ছড়ানো ভিডিওটি
বাংলাদেশের নয়, ভারতের
কনটেন্ট ক্রিয়েটরের শুটিংয়ের দৃশ্য
ছড়ানো হচ্ছে আওয়ামী লীগ কর্মীকে ছাত্রদল নেতা-কর্মীদের মারধরের দাবিতে
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ স্থানান্তরের পুরোনো ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
জুলাই গণঅভ্যুত্থানে গুলি চালানো এই ব্যক্তিরা ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী নেতাকর্মী
চুরির অভিযোগে মারধরের ঘটনাটিতে বিএনপির কেউ জড়িত নয়
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক