| ফ্যাক্ট চেক | রাজনীতি
মাশরাফি গ্রেফতার হননি, ছবিটি এআই-সৃষ্ট
১৮ মে ২০২৬
সম্প্রতি, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা গ্রেফাতার হয়েছেন দাবি করে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফটোকার্ডের ছবিতে মাশরাফিকে হাতকড়া পরিহিত অবস্থায় দুই পুলিশ সদস্যের সঙ্গে দেখা যায়।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। মাশরাফি বিন মর্তুজা গ্রেফাতার হননি এবং এ দাবিতে ছড়ানো ছবিটিও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। তাছাড়া, যমুনা টিভির নামে ছড়ানো এসম্পর্কিত ফটোকার্ডটিও ভুয়া।
গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে মাশরাফির গ্রেফতার হওয়ার দাবির সত্যতা খুঁজে পাওয়া যায়নি। এ দাবিতে ছড়ানো ছবিটি আসল হওয়ার বিষয়েও কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তীতে, গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি সিন্থআইডির সাহায্যে ছবিটি পরীক্ষা করলে জানা যায়, ছবিটির অধিকাংশ বা পুরোটাই গুগল এআই ব্যবহার করে তৈরি বা এডিট করা হয়েছে।
তাছাড়া, আলোচিত ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো দেখা গেলেও এটি যমুনা টিভির কোনো ফটোকার্ড নয়। গণমাধ্যম প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। যমুনা টিভির ফটোকার্ডের টেক্সট ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে।
যমুনা টিভির নিউ মিডিয়া বিভাগের প্রধান রুবেল মাহমুদের সাথে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এটি ভুয়া ফটোকার্ড।’
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উদযাপন দাবিতে নিউইয়র্কের ৭ বছর পূর্বের ভিডিও প্রচার
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরটি বানোয়াট
সালমানের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রুহুল কবির
রিজভীর নামে অপপ্রচার
রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মির্জা ফখরুলকে শেখ হাসিনার ৫০ লাখ টাকা সহায়তা দাবি করে ছড়ানো চেকটি ভুয়া
ফটোকার্ড নকল করে ঢাকায় নিযুক্ত বর্তমান জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের নামে ভুয়া মন্তব্য প্রচার
হাসিনার কণ্ঠের টেপ রেকর্ডিংয়ের ব্যাপারে "নিশ্চিত না"- বক্তব্যটি আওয়ামী লীগ মুখপাত্রের, বিবিসি'র নয়
চ্যানেল টুয়েন্টিফোরের ফটোকার্ড বিকৃত করে মির্জা আব্বাসকে জড়িয়ে ডিএমপি কমিশনারের নামে ভুয়া মন্তব্য প্রচার
ফ্যাক্ট চেক