| ফ্যাক্ট চেক | রাজনীতি
একাত্তর টিভির ফটোকার্ড বিকৃত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নামে ভুয়া মন্তব্য প্রচার
১৪ সেপ্টেম্বর ২০২৬
“আমেরিকা না চাইলে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন সম্ভব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী।” - শীর্ষক শিরোনামে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ছবিসহ একাত্তর টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এমন কোনো মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির করেননি। এছাড়া, একাত্তর টিভিও আলোচিত তথ্যে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত একাত্তর টিভির ফেসবুক পেজে ১৩ সেপ্টেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে।
অনুসন্ধানে একাত্তর টিভির ওয়েবসাইট এবং ফেসবুক পেজে এমন মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির পক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি এমন কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হওয়ার কথা।
এই বিষয়ে একাত্তর টেলিভিশনের নিউ মিডিয়া ম্যানেজার মশিউর রহমান (সজল)-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলাফ্যাক্টকে জানান, “এটি আসল নয়, শতভাগ ভুয়া। ফন্ট আলাদা, আর লেখার ধরনটিও সংবাদের মতো নয়। মন্ত্রী কখনোই এভাবে এমন কথা বলবেন না।”
পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, একাত্তর টিভির ফেসবুক পেজে গত ১৩ সেপ্টেম্বর ‘ভারতের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী’ তথ্যে বা শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অর্থাৎ, একাত্তর টিভির ডিজাইন সংবলিত নকল ফটোকার্ডে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নামে ভুয়া মন্তব্য প্রচার করা হয়েছে।
Topics:
কক্সবাজারে বিএনপি নেতার হত্যার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
বিদ্যুতের দাম নিয়ে নুরুল হকের মন্তব্যটি আ. লীগ আমলের
অন্তর্বর্তী সরকারের আমলের ভিডিও ছড়িয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার বক্তব্যের ভিডিও বিকৃত করে প্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানের খাবারের ভিডিওটি নির্বাচনের আগে শ্বশুর বাড়ির আপ্যায়নের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফ্যাক্ট চেক