| ফ্যাক্ট চেক | রাজনীতি
যশোরে ঈদে ছাত্রলীগ নেতা বাড়িতে ফিরলে বিএনপি কর্মীরা মারধর করে- এই দাবিটি অসত্য, ভিডিওটি ভিন্ন ঘটনার
২ জুন ২০২৬
যশোরে ঈদের দিন বাড়িতে আসায় বিএনপির কর্মীরা এক ছাত্রলীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতন করেছে - এমন দাবি করে একটি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওর দাবিটি অসত্য। কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের উত্তর যাত্রাপুর গ্রামে উন্মুক্ত জলাশয়ে টেঁটা দিয়ে মাছ শিকারের সময় গতবছর নুরুল আলম নামে এক যুবককে চুরির অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে পেটানো হয়। এটি সেই ঘটনার দৃশ্য।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধান চালালে, দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৫ সালের ৫ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের উত্তর যাত্রাপুর গ্রামে উন্মুক্ত জলাশয়ে টেঁটা দিয়ে মাছ শিকারের সময় গতবছরের ৪ অক্টোবরে নুরুল আলম নামে এক যুবককে চুরির অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধ পেটানো হয়। পরে এ ঘটনায় জড়িত অভিযোগে আবুল হাসেম নামের একজনকে আটক করে পুলিশ।
গত বছরের ৬ অক্টোবরে প্রকাশিত দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। তবে এসব প্রতিবেদনে বিএনপির কর্মীরা এক ছাত্রলীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে অমানবিকভাবে মারধর করে নির্যাতন করেছে- এমন তথ্য উল্লেখ পাওয়া যায়নি।
তাছাড়া, যশোরে ঈদের দিন বাড়িতে আসায় বিএনপির কর্মীরা এক ছাত্রলীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে নির্যাতন করেছে- এমন দাবির সত্যতা গণমাধ্যম সূত্রেও পাওয়া যায়নি।
অর্থাৎ, ভিডিওর দাবিটি অসত্য।
Topics:
Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
ইয়র্কের বিমানবন্দরে ড. ইউনুসের ওপর ময়দা ছুড়ে মারার দাবিটি মিথ্যা
পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
কুমিল্লায় মহিলা লীগের সাধারণ সম্পাদককে ধর্ষণের পরে হত্যার দাবিটি মিথ্যা, ব্যবহার করা হয়েছে বিদেশী স্ক্রিপ্টেড ভিডিও
পোস্টাল ব্যালটের ছবিকে ভোট জালিয়াতির
ঘটনা বলে প্রচার
ডাকসু নির্বাচনে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের ঘটনা দাবি করে ছড়ানো ভিডিওটি ২০২২ সালে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের
গণভোটের হার ১৪% দাবি করে আওয়ামী লীগের গুজব প্রচার
ফ্যাক্ট চেক