| ফ্যাক্ট চেক | রাজনীতি
আওয়ামী লীগ সমর্থকের বাড়ি ভাঙার দৃশ্য দাবিতে ছড়ানো হচ্ছে মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙার ভিডিও
৭ জুন ২০২৬
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। গত ৫ জুন সকালে ফরিদপুরের আলগী ইউনিয়নের মাদক ব্যবসায়ী আয়ুব আলী ও ময়না বেগমের বাড়িঘর ভেঙ্গে আগুন ধরিয়ে দেয় স্থানীয় জনতা। এটি সে ঘটনার ভিডিও।
আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দৈনিক খবরের কাগজ এর ওয়েবসাইটে গত ৫জুন ‘ভাঙ্গায় মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর, আগুন দিল স্থানীয়রা’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এ প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।
এ প্রতিবেদন থেকে জানা যায়, গত ৫ জুন সকালে ফরিদপুরের আলগী ইউনিয়নের মাদক ব্যবসায়ী আয়ুব আলী ও ময়না বেগমের বাড়িঘর ভেঙ্গে আগুন ধরিয়ে দেয় স্থানীয় জনতা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সোনাখোলা গ্রামের বাসিন্দা আয়ুব আলী ও ময়না বেগম (স্বামী-স্ত্রী) দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। কয়েকদিন আগে এলাকাবাসী তাদের ঘরে তল্লাশি চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত মাদক ও অস্ত্র ধ্বংস করা হয়। তাদের মাদক ব্যবসা থেকে বিরত থাকতে বললেও তারা তা কর্ণপাত করেননি। এ ঘটনার জের ধরে জনতা এলাকা থেকে উচ্ছেদের দাবিতে তাদের বাড়িঘর ভাঙচুর চালায়।
এলাকাবাসীরা বলেন, বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দিয়েও কোন লাভ হয়নি। ফলে এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এছাড়াও, জাগোনিউজের ওয়েবসাইটে গত ৫জুন ‘ফরিদপুরে মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিলো ক্ষুব্ধ গ্রামবাসী’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও এবিষয়ে একই তথ্য জানা যায়। গণমাধ্যম প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলেও একই দিনে ‘মা'দক ব্যবসায়ীর বাড়িতে গুঁড়িয়ে আ'গুন ধরিয়ে দিল ক্ষু'ব্ধ গ্রামবাসী’ শিরোনামে প্রকাশিত এঘটনার ভিডিও পাওয়া যায়।
অর্থাৎ, আওয়ামী লীগ করার কারণে এক ব্যক্তির বাড়িঘর ভাঙচুরের দৃশ্য বলে ছড়ানো দাবিটি মিথ্যা।
Topics:
আওয়ামী লীগ
যশোরে ঈদে ছাত্রলীগ নেতা বাড়িতে ফিরলে বিএনপি কর্মীরা মারধর করে- এই দাবিটি অসত্য, ভিডিওটি ভিন্ন ঘটনার
এডিটেড ছবি দিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার
বৈছাআ সমন্বয়ক নীলিমার ওপর যুবদলের হামলার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
চুরির অভিযোগে ভিন্ন নারীর চুল কাটার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
মাশরাফি গ্রেফতার হননি, ছবিটি এআই-সৃষ্ট
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক