| ফ্যাক্ট চেক | রাজনীতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া স্ক্রিনশট প্রচার
১১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৪ সালের ৭ জুলাইয়ের এক ফেসবুক পোস্টের স্ক্রিনশট দাবিতে এক কথিত স্ক্রিনশট সম্প্রতি সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রচার (১,২,৩) করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ২০২৪ সালের ৭ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কোনো পোস্ট করেননি। প্রকৃতপক্ষে, তারেক রহমানের ওই তারিখের একটি পোস্টের শীর্ষ অংশ অর্থাৎ পরিচয় ও সময়সূচি অংশ ক্রপ করে কথিত পোস্টটি তৈরি করে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে কথিত স্ক্রিনশটটি পর্যবেক্ষণ করে অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। যেমন, পোস্টের লেখা ও পেজ পরিচিতির মাঝের ফাঁকা অংশ অনেক বেশি যা সাধারণত একাধিক স্ক্রিনশট সম্পাদনা করে তৈরি ভুয়া স্ক্রিনশটের আলামত।
পরবর্তীতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে ২০২৪ সালের ৭ জুলাই এমন কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। তবে সেদিন তিনি যুক্তরাজ্যে তৎকালীন নবনির্বাচিত উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনারকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করেছিলেন।
অর্থাৎ, এটি নিশ্চিত যে তারেক রহমান এমন কোনো পোস্ট করেননি এবং কথিত স্ক্রিনশটটি সম্পাদনা করে তৈরি করা হয়েছে।
আরও বিস্তারিত অনুসন্ধানে ‘Histographia’ নামের একটি ফেসবুক পেজ থেকে কথিত স্ক্রিনশট নিয়ে বিভ্রান্তি ছড়ানো মূল পোস্টটি খুঁজে পাওয়া যায়। পেজটির বায়োতে ক্যাটাগরি হিসেবে ‘Satire/parody’ উল্লেখ রয়েছে।
এই পেজ থেকে করা পোস্টটির মন্তব্যের ঘরে আসিফ নজরুলের ফেসবুক পেজের ২০২২ সালের ১৪ আগস্টের একটি পোস্টের স্ক্রিনশট দেওয়া রয়েছে।
কমেন্টে দেওয়া আসিফ নজরুলের পোস্টটির স্ক্রিনশটের লেখার শেষ লাইন এবং রিঅ্যাকশন, কমেন্ট ও শেয়ার সংখ্যার সাথে তারেক রহমানের নামে প্রচারিত স্ক্রিনশটের লেখার শেষ লাইন এবং রিঅ্যাকশন, কমেন্ট ও শেয়ার সংখ্যার হুবহু মিল পাওয়া যায়।
আসিফ নজরুলের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে ২০২২ সালের ১৪ আগস্টের পোস্টটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, তারেক রহমানের ২০২৪ সালের ৭ জুলাইয়ের একটি পোস্টের পোস্টের শীর্ষ অংশ অর্থাৎ পরিচয় ও সময়সূচী অংশ এবং ড. আসিফ নজরুলের ২০২২ সালের একটি পোস্ট সম্পাদনা করে তারেক রহমানের নামে ভুয়া ফেসবুক পোস্টটি তৈরি করা হয়েছে।
Topics:
রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
বিএনপি সরকারের সমালোচনা করে ছড়ানো ভিডিওটি আসলে শুটিংয়ের দৃশ্য
পথনাটকের দৃশ্যকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নারীকে নির্যাতন দাবি করে প্রচার
ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও দিয়ে চলছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কথিত ‘ঢাকা লকডাউন’
বৈদ্যুতিক সার্কিটের ত্রুটির কারণে আগুন লাগার দৃশ্যকে আওয়ামী লীগ নেতার বাড়িতে বিএনপি
কর্মীর অগ্নিসংযোগ বলে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফ্যাক্ট চেক