| ফ্যাক্ট চেক | রাজনীতি
ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরের সাজানো নাটিকার দৃশ্যকে বিএনপি নেতার গুলির দৃশ্য বলে প্রচার
৩ আগস্ট ২০২৬
সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগ নেতাকে না পেয়ে তার স্ত্রী ও সন্তানকে বিএনপির নেতা-কর্মীরা গুলি করে হত্যা করেছে – এমন এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। আসলে এটি বাংলাদেশের কোনো ঘটনার দৃশ্য নয়। এটি ভারতীয় এক কন্টেন্ট ক্রিয়েটরের একটি সাজানো ভিডিওর দৃশ্য।
এই বিষয়ে অনুসন্ধানে প্রীতিদেব বিষ্ণোই নামে একজন ভারতের কনটেন্ট ক্রিয়েটরের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে গত বছরের ১৩ নভেম্বরে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। পর্যবেক্ষণে দেখা যায়, এটি সাজানো ভিডিও। প্রীতিদেব বিষ্ণোইয়ের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে এমন অনেক সাজানো ভিডিও পাওয়া গিয়েছে।
ইনস্টাগ্রামে একই শব্দ ব্যবহার করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ২০ হাজারের বেশি রিল তৈরি করেছে।
এর আগেও এই ভিডিওটি বাংলাদেশের দাবি করে ছড়ালে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে বাংলাফ্যাক্ট।
তাছাড়া, সম্প্রতি গণমাধ্যম সূত্রে সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগ নেতার স্ত্রী ও সন্তানকে বিএনপি নেতা-কর্মীর গুলি করে হত্যার সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, দাবিটি মিথ্যা।
Topics:
বিএনপি BNP
অন্তর্বর্তী সরকারের আমলের ভিডিও ছড়িয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার বক্তব্যের ভিডিও বিকৃত করে প্রচার
টাকা ছিনতাই প্রসঙ্গে রিজভীর নামে অপপ্রচার
এমপি মির্জা আব্বাসের আসন ‘শূন্য ঘোষণা’ হওয়ার দাবিটি মিথ্যা
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
গুলশানের চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের এই ভিডিওটি এআই দিয়ে তৈরি
বাংলাদেশের ৬০ শতাংশ ভোটারের আওয়ামী লীগকে পছন্দ করার দাবিটি মিথ্যা
শেখ হাসিনার সাথে জাতিসংঘ টিমের বৈঠক দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার
‘আমি হয়তো গ্রেপ্তার হতে পারি’ এমন মন্তব্য মাসুদ কামাল করেননি
ফ্যাক্ট চেক