| ফ্যাক্ট চেক | রাজনীতি

চুরির অভিযোগে মারধরের ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার

১৬ জুন ২০২৬

চুরির অভিযোগে মারধরের ঘটনায় 

বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
মিথ্যা

বিএনপিকে চাঁদাবাজ দল বলায় এক ব্যক্তিকে আটক করে মারধর করা হচ্ছে – এমন দাবি করে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অথচ বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি ভিন্ন ঘটনার এবং সেটির সঙ্গে বিএনপি বা দলটির নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। ঢাকার সদরঘাটে এক লঞ্চ থেকে যাত্রীর ব্যাগ চুরি করতে গিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে মারধরও করে উপস্থিত ব্যক্তিবর্গ। এটি সেই ঘটনার ভিডিও।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে The Daily Lalmohan  নামের এক ফেসবুক পেজে গত ১০ জুন ‘সদরঘাটে লঞ্চে চুরির চেষ্টা, যাত্রীর ব্যাগ নিয়ে নদীতে ঝাঁপ দিতে গিয়ে আটক’ শিরোনামে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটির বিস্তারিত বিবরণে বলা হয়, ‘ঢাকার সদরঘাটে যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১৩ সদরঘাটে পৌঁছানোর পূর্বমুহূর্তে এক নারী যাত্রীর ব্যাগ চুরি করে নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ব্যাগ নিয়ে পালানোর উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দিতে গেলে লঞ্চে থাকা এক সাহসী যুবক তাঁকে ধরে ফেলেন।’

পরে, CNP News নামের একটি ফেসবুক পেজেও একই তারিখে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখান থেকেও ভিডিওটি সম্পর্কে একই তথ্য জানা যায়।

অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা, ভিডিওটি ভিন্ন ঘটনার।

Topics:

কক্সবাজারে বিএনপি নেতার হত্যার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
মিথ্যা
১৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে বিএনপি নেতার হত্যার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের

বিদ্যুতের দাম নিয়ে নুরুল হকের মন্তব্যটি আ. লীগ আমলের
বিভ্রান্তিকর
১০ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুতের দাম নিয়ে নুরুল হকের মন্তব্যটি আ. লীগ আমলের

অন্তর্বর্তী সরকারের আমলের ভিডিও ছড়িয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
৩ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার বক্তব্যের ভিডিও বিকৃত করে প্রচার
বিকৃত

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাবারের ভিডিওটি নির্বাচনের আগে শ্বশুর বাড়ির আপ্যায়নের 

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

চুরির অভিযোগে মারধরের ঘটনায় 

বিএনপিকে জড়িয়ে অপপ্রচার

ফ্যাক্ট চেক

চুরির অভিযোগে মারধরের ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার

১৬ জুন ২০২৬

<p>চুরির অভিযোগে মারধরের ঘটনায় 

বিএনপিকে জড়িয়ে অপপ্রচার<br /></p>