| ফ্যাক্ট চেক | রাজনীতি
ভারতের ভিডিও ছড়িয়ে বিএনপি কর্মীদের হাতে আওয়ামী লীগ নেতা হত্যার মিথ্যা দাবি প্রচার
১০ আগস্ট ২০২৬
সম্প্রতি আওয়ামী লীগের এক নেতাকে বিএনপির কর্মীরা হত্যা করেছে - এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। ভারতের সুরাতের ভেস্তান এলাকায় গত ৫ আগস্ট এক সশস্ত্র গ্যাংয়ের হামলায় ‘গ্যাংস্টার’ সতীশ ঘাডগে ওরফে সতীশ মারাঠা নামের এক ব্যক্তি নিহত হন। ভিডিওটি মূলত সেই ঘটনারই দৃশ্য
অনুসন্ধানে, ভারতীয় সংবাদমাধ্যম ‘Free Press Journal’ এর ওয়েবসাইটে “Surat Murder Viral Video: Gangster Satish Maratha Seen Hacked With Swords, Knives & Axes In Scary Visuals” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের ফিচার ইমেজের সাথে আলোচিত দাবি করে প্রচারিত ভিডিওর একটি নির্দিষ্ট কী-ফ্রেমের মিল রয়েছে।
প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ৫ আগস্ট ভারতের সুরাতের ‘গ্যাংস্টার’ সতীশ ঘাডগে ওরফে সতীশ মারাঠাকে ভেস্তান এলাকায় নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল লোক।
এই বিষয়ে টাইমস অব ইন্ডিয়া এবং দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী
বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
‘শেখ হাসিনা দেশে ফেরার দিনে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাবে’ বলে মন্তব্য করেননি ড. কামাল হোসেন
চুরির অভিযোগে নারীর চুল কাটার পুরোনো ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
তারেক রহমান ও আয়াতুল্লাহ আলী খামেনিকে জড়িয়ে আবিদুল ইসলাম খানের নামে ভুয়া মন্তব্য প্রচার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ডা. জাহেদ উর রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার
ধর্ষণের দৃশ্য দাবিতে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও দিয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
মোদি বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বলে ছড়ানো ছবিটি এআই-সৃষ্ট
ফ্যাক্ট চেক