| ফ্যাক্ট চেক | রাজনীতি

চুরির ঘটনায় অভিযুক্তকে মারধরের ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার

২৩ আগস্ট ২০২৬

মিথ্যা

ময়মনসিংহে ছাত্রলীগ নেতাকে বিএনপির নেতা-কর্মীরা মারধর করছে — এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ফিলিং স্টেশনে চুরি করতে গিয়ে এক যুবক ধরা পড়লে তাঁকে আটক করে মারধর করা হয়। এটি সেই ঘটনার দৃশ্য।

এই বিষয়ে অনুসন্ধানে Md Rakibul Islam নামে রূপগঞ্জের স্থানীয় সাংবাদিকের ফেসবুক অ্যাকাউন্টে গত ২৭ জুলাই প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। এর ক্যাপশন থেকে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ফিলিং স্টেশনে চুরি করার সময় ধরা পড়লে তাঁকে আটক করে মারধর করে। 

সেদিন Channel Rupganj নামে একটি পেজে প্রকাশিত ভিডিও থেকেও একই তথ্য জানা যায়। 

ঘটনার সত্যতা জানতে পূর্বাচল মডেল রিফুয়েলিং অ্যান্ড অটো গ্যাস স্টেশন লিঃ– এর ক্যাশিয়ার মো দেলওয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করে বাংলাফ্যাক্ট। তিনি জানান, চুরির দায়ে ওই যুবককে আটক করা হয়েছিল। এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই।  

পরবর্তীতে একাত্তর টিভির রূপগঞ্জ প্রতিনিধি রিয়াদ ও একই গণমাধ্যমের ক্যামেরা পার্সন হাফিজুর রহমান সাজিদের সঙ্গে যোগাযোগ করলে তারাও জানান, এটি চুরির ঘটনা, রাজনৈতিক ঘটনা না এটা। 

অর্থাৎ, দাবিটি মিথ্যা।

Topics:

Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
সত্য
৪ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

চুরির ঘটনায় অভিযুক্তকে মারধরের ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার

ফ্যাক্ট চেক

চুরির ঘটনায় অভিযুক্তকে মারধরের ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার

২৩ আগস্ট ২০২৬

<p>চুরির ঘটনায় অভিযুক্তকে মারধরের ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার<br /></p>