| ফ্যাক্ট চেক | রাজনীতি

বিএনপির মশাল মিছিলকে নিজেদের মিছিল দাবি করে প্রচার করছে আওয়ামীপন্থীরা

২৫ আগস্ট ২০২৬

মিথ্যা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল দাবি করে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটি আওয়ামীপন্থী বিভিন্ন ফেসবুক পেজ থেকে গোপালগঞ্জে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মশাল মিছিল এবং কিছু কিছু ফেসবুক পেজ থেকে নারায়ণগঞ্জে যুবলীগের ( কার্যক্রম নিষিদ্ধ) মশাল মিছিল দাবি করে প্রচার করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীদের মশাল মিছিলের নয়। এমনকি ভিডিওটি এ বছরের কোনো ঘটনারও নয়। প্রকৃতপক্ষে, কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় ২০২৫ সালের ১১ নভেম্বর হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সমর্থকরা নগরীর টাউনহল মাঠে থেকে মশাল মিছিল করেন। এটি সেই ঘটনার ভিডিও।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘কুমিল্লা দ: জেলা ও মহানগর বিএনপি’ নামক একটি ফেসবুক পেজে ২০২৫ সালের ১১ নভেম্বর প্রচারিত একটি মশাল মিছিলের ভিন্ন অ্যাঙ্গেলের একটি ভিডিওর সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ভিডিওটির ক্যাশনে উল্লেখ করা হয়, ‘হাজী ইয়াছিনের সমর্থনে জনতার মশাল প্রজ্জ্বলন। কুমিল্লা ০৬ আসনে হাজী আমিনউর রশিদ ইয়াছিন কে ধানের শীর্ষ প্রতীকে মনোনীত দাবীতে কুমিল্লার সর্বস্তরের জনগণের মশাল প্রজ্জ্বলিত হয় কুমিল্লা টাউন হল মাঠে। ১১ নভেম্বর ২০২৫’

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১১ নভেম্বর ‘বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার পক্ষে বিশাল মশাল মিছিল’ ক্যাপশনে একটি ভিডিও পাওয়া যায়।

ভিডিওটির বিস্তারিত ক্যাপশন বর্ণনা থেকে জানা যায়, কুমিল্লা ৬ সদর আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিনের কর্মী-সমর্থকরা ২০২৫ সালের ১১ নভেম্বর বিক্ষোভ মিছিল করে। সেদিন সন্ধ্যায় নগরীর টাউন হল চত্বরে থেকে একটি মশাল মিছিল বের হয় এবং মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে আলোচিত ভিডিওর স্থানটি গুগল ম্যাপের সাহায্যে কুমিল্লা টাউন হল মাঠ হিসেবে শনাক্ত করে বাংলাফ্যাক্ট। 

অর্থাৎ, আলোচিত দাবি দুটি মিথ্যা

Topics:

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
সত্য
৪ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিএনপির মশাল মিছিলকে নিজেদের মিছিল দাবি করে প্রচার করছে আওয়ামীপন্থীরা

ফ্যাক্ট চেক

বিএনপির মশাল মিছিলকে নিজেদের মিছিল দাবি করে প্রচার করছে আওয়ামীপন্থীরা

২৫ আগস্ট ২০২৬

<p>বিএনপির মশাল মিছিলকে নিজেদের মিছিল দাবি করে প্রচার করছে আওয়ামীপন্থীরা<br /></p>