| ফ্যাক্ট চেক | রাজনীতি
ভুয়া পেজের বরাতে মিথ্যা তথ্য প্রচার:
সালমান এফ রহমান কারামুক্ত হননি
২৭ আগস্ট ২০২৬
সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জামিনে কারামুক্ত হয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। একটি মামলায় গত ২৪ আগস্ট তিনি জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলা চলমান থাকায় তিনি কারামুক্ত হননি।
জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ২৪ আগস্ট ‘হত্যার হুমকির মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) মারধর, প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার মামলায় গত ২৪ আগস্ট সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. সজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়াও, গত ২৪ আগস্ট বাংলাট্রিবিউনে ‘এক মামলায় সালমান এফ রহমানের জামিন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও এবিষয়ে একই তথ্য জানা যায়।
তবে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সুত্রে তাঁর কারামুক্তির খবর পাওয়া যায়নি। এখনো তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলমান থাকায় তিনি কারামুক্ত হননি।
তাছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে সোর্স হিসেবে উল্লেখ করা লিংক পর্যবেক্ষণ করে দেখা যায়, সেটি সালমান এফ রহমানের নামে পরিচালিত ভুয়া ফেসবুক পেজের পোস্ট। পেজটি গত ২৬ আগস্ট খোলা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পেজটির ফলোয়ার সংখ্যা ৭৭৩ জন।
অর্থাৎ, সালমান এফ রহমানের কারামুক্তির দাবিটি মিথ্যা।
Topics:
পারিবারিক কলহের দৃশ্যকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক