| ফ্যাক্ট চেক | রাজনীতি
১৫ সেপ্টেম্বর মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল দাবি করে পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও প্রচার
১৬ সেপ্টেম্বর ২০২৬
১৫ সেপ্টেম্বর মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল দাবি করে একটি ভিডিও (১,২) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল নয়। প্রকৃতপক্ষে, এটি মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে গত ১২ আগস্ট রাতের মশাল মিছিলের দৃশ্য।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘Madaripur Moitri Media centre /মৈত্রী মিডিয়া’ নামক ফেসবুক পেজে গত ১৩ আগস্ট ‘মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শুরুর অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত মিছিলের সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ভিডিওর ক্যাপশন বর্ণনায় উল্লেখ করা হয়, “মাদারীপুরের বিভিন্ন নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে শহরের শকুনি লেকের পাড়ের মুক্তমঞ্চ থেকে মিছিলটি বের হয়। এতে ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং বিভিন্ন এলাকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।”
একই তথ্য পাওয়া যায় গত ১২ আগস্ট স্টার নিউজের প্রতিবেদন থেকেও। একই ঘটনার যমুনা টিভি ও একাত্তর টিভি’র ইউটিউব চ্যানেলে ভিডিও প্রতিবেদন রয়েছে।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে কোপানোর ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটোকার্ড নকল করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নামে ভুয়া মন্তব্য প্রচার
শুটিংয়ের দৃশ্যকে অস্ত্রের মহড়া দিয়ে বিএনপি কর্মীদের চাঁদাবাজি দাবি করে প্রচার
১৫ সেপ্টেম্বর মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল দাবি করে পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও প্রচার
কক্সবাজারে বিএনপি নেতার হত্যার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
শিরোনামে ‘ভারতের কৃতিত্ব’ যোগ করে তারেক রহমানের বক্তব্য বিকৃত করে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের নয়, এটি ঢাকাস্থ পাকিস্তানিদের সমাবেশের পুরোনো ভিডিও
লোডশেডিং বিষয়ে উপদেষ্টা জাহেদকে জড়িয়ে ছড়ানো পোস্টটি ভিত্তিহীন
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ স্থানান্তরের পুরোনো ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
ফ্যাক্ট চেক