| ফ্যাক্ট চেক | রাজনীতি
ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও দিয়ে চলছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কথিত ‘ঢাকা লকডাউন’
২০ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামীপন্থী প্রোপাগান্ডামূলক অ্যাকাউন্ট ও পেজ থেকে কথিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দাবি করে একটি মশাল মিছিলের ভিডিও (১, ২, ৩) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে বেশ ছড়ানো হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল নয়। প্রকৃতপক্ষে, এটি মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে গত ১২ আগস্ট রাতের মশাল মিছিলের দৃশ্য।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘Madaripur Moitri Media centre /মৈত্রী মিডিয়া’ নামক ফেসবুক পেজে গত ১৩ আগস্ট ‘মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শুরুর অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত মিছিলের সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ভিডিওর ক্যাপশন বর্ণনায় উল্লেখ করা হয়, “মাদারীপুরের বিভিন্ন নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে শহরের শকুনি লেকের পাড়ের মুক্তমঞ্চ থেকে মিছিলটি বের হয়। এতে ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং বিভিন্ন এলাকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।”
একই তথ্য পাওয়া যায় গত ১২ আগস্ট স্টার নিউজের প্রতিবেদন থেকেও। একই ঘটনার যমুনা টিভি ও একাত্তর টিভি’র ইউটিউব চ্যানেলে ভিডিও প্রতিবেদন রয়েছে।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
মাদারীপুরে মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করায় তিন যুবলীগ কর্মী হত্যার দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি পুরোনো
এআই-সৃষ্ট এবং পুরোনো ঘটনার ভিডিও দিয়ে চলছে আওয়ামী লীগের 'লকডাউন' অপপ্রচার (পর্ব-৪)
স্বরাষ্ট্র উপদেষ্টা এমন নির্দেশ দেননি, কালের কণ্ঠও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি
একাধিক গণমাধ্যমের ফটোকার্ড নকল করে নাহিদ ইসলামের নামে ভুয়া মন্তব্য প্রচার
ফ্যাক্ট চেক